নারী নির্যাতনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের : চুমকি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৫৫ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮ শুক্রবার
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারী নির্যাতনের ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিকে সামনে রেখে বিভিন্ন কাজ করছে। তবে সমাজ থেকে নারী নির্যাতন দূর করতে হলে সরকারি, বেসরকারি, এনজিও এবং দাতাগোষ্ঠীসহ সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের সম্মেলনে নারী নির্যাতন ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক কর্ম অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে। বৈঠকে বিভিন্ন দাতাগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিনিধিরা নারী নির্যাতন প্রতিরোধে সরকারকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন।
এ কর্ম অধিবেশনের প্যানেল আলোচকদের বক্তব্যে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে বাল্যবিবাহের বিষয়টি গুরুত্ব পায়। তাঁরা বলেন, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি। বাল্যবিবাহের ফলে কিশোরীরা স্কুল থেকে ঝরে পড়ছে। কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারছে না। অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত না হওয়ায় এ কিশোরীর ওপর নির্যাতনের মাত্রাও বাড়ছে।
অধিবেশনে মূল বক্তব্য উপস্থাপন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। মূল বক্তব্যে অধিকার সম্পর্কে নারীদের জানার পরিধি কম, নির্যাতনের শিকার নারীদের মামলা ব্যবস্থাপনায় সংবেদনশীলতার অভাব, নারীদের কাজের সীমাবদ্ধতা এবং বেতন বৈষম্য, সমাজের প্রচলিত ধ্যানধারণা, বিনা পারিশ্রমিকে কাজ করা নারীদের সমস্যা, লিঙ্গভিত্তিক পরিসংখ্যানের অভাব, নির্যাতনের শিকার নারীদের জন্য বিভিন্ন সেবার অভাব এবং বাল্যবিবাহকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এতে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্যের হাইকমিশনার এলিসন ব্লেক, ইউএন উইমেনের দেশীয় প্রতিনিধি সকো ইশিকাওয়া, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সেলিমা আহমাদ।
প্যানেল আলোচকেরা নারী নির্যাতন প্রতিরোধে সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তবে লিঙ্গভিত্তিক তথ্য থাকা, জেন্ডার বাজেটের বাস্তবায়ন এবং নারী নির্যাতন প্রতিরোধ কার্যক্রমে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






