ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ২:২৫:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

নারী ফুটবলারদের বেতন বাড়ছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ের পরে নারী ফুটবলারদের বেতন বৈষম্যের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ অবস্থায় তাদের বেতন বাড়নোর আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

এরই মধ্যে খেলোয়াড়দের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলেছেন বাফুফে সভাপতি। তিনি সাবিনা-কৃষ্ণাদের বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।

তিনি বলেন, ‘আজ আমরা সভাপতির সঙ্গ কথা বলেছি। তিনি আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমরা আমাদের চাওয়া পাওয়াগুলো জানিয়েছি। তিনি তা পূরণ করার আশ্বাস দিয়েছেন।’

সাবিনা বলেন, ‘আমরা উনার কাছে আমাদের বেতন বাড়ানোর কথা বলেছি। তিনি (সালাহউদ্দীন) তা মেনে নিয়েছেন। শিগগিরই বেতন বাড়াবেন বলে জানিয়েছেন।’

কেমন হতে পারে বেতন? জানতে চাইলে নারী ফুটবলে দলের অধিনায়ক বলেন, ‘বেতন কেমন হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে সম্মানজনক একটি আবস্থানে নেয়া হবে তা বলা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে ক্রিকেট এবং ফুটবল ছাড়া অন্য কোনো নারী দলের খেলোয়াড়রা বেতন পান না। আমরা সেই দিক থেকে নিজেদের লাকি মনে করি। ’