নারী বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৪ বুধবার
ফাইল ছবি।
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে ঘোষিত দলে জায়গা পেয়েছেন সিনিয়র ক্রিকেটার জাহানারা আলম।
আজ বুধবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে ভিন্ন আঙ্গিকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নাম ঘোষণা করে বিসিবি। মূলত প্রবাসীদের দিয়ে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
ভিডিও বার্তার মাধ্যমে দল ঘোষণার আগে বিসিবি নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন বলেন, ‘বিশ্বকাপ শুরু হতে খুব বেশি সময় বাকি নেই। এবার ভিন্ন আঙ্গিকে দল ঘোষণার উদ্যাগ নিয়েছি আমরা। আসন্ন নারী বিশ্বকাপে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নাম ঘোষণা করবেন প্রবাসীরা।’
পরে প্রবাসীরা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নাম ঘোষণা করেন। দল ঘোষণায় সবচেয়ে বড় চমক তাজ নেহারের অন্তর্ভুক্তি। আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকা ২৬ বছর বয়েসী এ ব্যাটার সরাসরি সুযোগ পেয়েছেন বিশ্বকাপ দলে। টপ অর্ডার এই ব্যাটার ঘরোয়া ক্রিকেট আর ‘এ’ দলের হয়ে ভালো পারফরম্যান্স করেন। মূলত সে সুবাদেই সুযোগ পেয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে।
ভিডিও বার্তার শেষে ঘোষিত নারী দলকে শুভকামনা জানিয়ে বাংলাদেশ পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমার বিশ্বাস, বিশ্বকাপ দলে যারা সুযোগ পেয়েছে তারা দেশের সুনাম বয়ে আনবেন। আমি পুরো বাংলদেশ দলকে শুভকামনা জানাচ্ছি।’
আগামী ৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও এই বিশ্ব আসরে আয়োজক ছিল বাংলাদেশ। তবে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয় নারী বিশ্বকাপ। যদিও আয়োজক স্বত্ব পাবে বিসিবি।
নবম আসরের গ্রুপ-এতে রয়েছে ৬ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর বি-গ্রুপে বাংলাদেশের সঙ্গে খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। শারজায় উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
১৫ অক্টোবর পর্যন্ত হবে গ্রুপ পর্বের ম্যাচ। গ্রুপ পর্বের শীর্ষ দুদল খেলবে সেমিফাইনালে। প্রথম সেমিফাইনাল হবে দুবাইয়ে ১৭ অক্টোবর এবং শারজায় দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর।
আর যদি ভারত শেষ চারে জায়গা করে নেয়, তাহলে তারা খেলবে প্রথম সেমিফাইনালে। ২০ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার লড়াই।
এ ছাড়া মূল আসর শুরুর আগে ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত হবে ১০টি প্রস্তুতি ম্যাচ। সব ম্যাচ হবে দুবাইয়ের সেভেনস স্টেডিয়াম ও আইসিসি একাডেমির মাঠে।
বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানি ও দিশা বিশ্বাস।
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত





