নারী বিশ্বকাপের সূচি ঘোষণা করলো আইসিসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০২২ সালে নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৪ মার্চ ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আসরটি।
তবে প্রথমবারের মত বৈশ্বিক এ টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করা বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৫ মার্চ। ৫ মার্চ ডানেডিনে ইউনিভার্সিটি ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল।
৪ মার্চ প্রথম ম্যাচে লড়বে স্বাগতিক নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।
এবারের আসরে অংশ নিবে আটটি দল। রাউন্ড রবিন পদ্ধতিতে সব দলই একবার করে একে অপরের মুখোমুখি হবে।
স্বাগতিক হবার সুবিধায় বিশ^কাপে সরাসরি খেলছে নিউজিল্যান্ড। আর আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত র্যাংকিংয়ে উপরের দিকে থাকার সুবাদে বিশ্বকাপে সরাসরি খেলছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত।
এ দিকে জিম্বাবুয়েতে হয়ে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব শেষে বিশ^কাপে খেলার টিকিট পায় বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য করোনাভাইরাসের নতুন ধরনের কারনে বাছাই পর্ব পুরোটা শেষ হয়নি। মাঝ পথেই শেষ হয় আসর। পরে র্যাংকিং অনুযায়ী বাংলাদেশ-পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে ২০২২ ওয়ানডে বিশ্বকাপের খেলার টিকিট দেয়া হয়।
প্রথম ম্যাচের পর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী ৭ মার্চ, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এরপর ১৪ মার্চ হ্যামিল্টনে লড়বে পাকিস্তানের বিপক্ষে, ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২২ মার্চ ভারতের বিপক্ষে, ২৫ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে ও ২৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের নারীরা।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল সেমিফাইনাল খেলবে। ৩ এপ্রিল ক্রাইস্টচার্চের হাগলি ওভালের ফাইনাল দিয়ে পর্দা নামবে নারীদের বিশ^কাপের।
৩১ দিনের এই টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ৩১টি। খেলা হবে নিউজিল্যান্ডের ৬টি শহর- ডানেডিন, তাওরাঙ্গা, অকল্যান্ড, ক্রাইস্টচার্চ, ওয়েলিংটন ও হ্যামিল্টনে।
নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সূচি :
৫ মার্চ ২০২২ : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (ডানেডিন)
৭ মার্চ ২০২২ : বাংলাদেশ-নিউজিল্যান্ড (ডানেডিন)
১৪ মার্চ ২০২২ : বাংলাদেশ-পাকিস্তান (হ্যামিল্টন)
১৮ মার্চ ২০২২ : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ (বে ওভাল)
২২ মার্চ ২০২২ : বাংলাদেশ-ভারত (হ্যামিল্টন)
২৫ মার্চ ২০২২ : বাংলাদেশ-অস্ট্রেলিয়ান ( ওয়েলিংটন)
২৭ মার্চ ২০২২ : বাংলাদেশ-ইংল্যান্ড (ওয়েলিংটন)
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











