নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, দেখে নিন বাংলাদেশের খেলা কবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৭ এএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
২০২৩ সালের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে আর্ন্তজাতিক নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। ইতোমধ্যে নির্ধারিত হয়ে গেছে অংশ নিতে যাওয়া ১০ দল। এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় সূচি প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
সোমবার (০৩ অক্টোবর) প্রকাশিত সূচি অনুযায়ী ১০ ফেব্রুয়ারি শুরু হবে নারী বিশ্বকাপের এবারের আসর। আর ২৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। দুইটি সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
১০টি দলকে দুই গ্রুপে ভাগ করে ১৭ দিনের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ার বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। অন্যদিকে বাছাইপর্বে রানার্স-আপ হওয়া আয়ারল্যান্ড রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। দুই গ্রুপের সেরা দুইটি দল সেমিফাইনালে উত্তীর্ণ হবে।
১০ ফেব্রুয়ারি কেপটাউনে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে বিশ্বকাপের গ্রুপপর্বের লড়াই। আর বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। ২১ ফেব্রুয়ারি শেষ হবে গ্রুপপর্বের ম্যাচ। একদিন বিরতি দিয়ে ২৩ ফেব্রুয়ারি প্রথম ও ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে (২৪ ও ২৫ ফেব্রুয়ারি রিজার্ভ ডে)। আর ২৬ ফেব্রুয়ারি হবে ফাইনাল। ২৭ ফেব্রুয়ারি থাকছে রিজার্ভ ডে হিসেবে।
চলুন এবার দেখে নেয়া যাক বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের ম্যাচের সময়সূচি।
বিশ্বকাপে বাংলাদেশের সময়সূচি: ১২ ফেব্রুয়ারি: বাংলাদেশ-শ্রীলঙ্কা, ১৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ১৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ-নিউ জিল্যান্ড, ২১ ফেব্রুয়ারি: বাংলাদেশ- দ. আফ্রিকা,
২৩ ফেব্রুয়ারি: সেমিফাইনাল-১,
২৪ ফেব্রুয়ারি: রিজার্ভ ডে,
২৪ ফেব্রুয়ারি: সেমিফাইনাল-২,
২৫ ফেব্রুয়ারি: রিজার্ভ ডে,
২৬ ফেব্রুয়ারি: ফাইনাল,
২৭ ফেব্রুয়ারি: রিজার্ভ ডে
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা











