নারী যেন শুধু দেখার বস্তু
লাবণ্য লিপি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ এএম, ২০ জুলাই ২০২০ সোমবার
লেখক লাবণ্য লিপি
দেখাটা শুরু হয় শৈশব থেকে। ধরা যাক তিনটি ফুটফুটে শিশু খেলা করছে অথবা কোথাও বেড়াতে গেছে, উৎসবে-পার্বণে। তাদের মধ্যে একজন কন্যাশিশু। তখন বেশিরভাগ মানুষের চোখ পড়বে ঐ কন্যা শিশুটির ওপর। কেউ কেউ মন্তব্যও করবে, বাহ! তোমার মেয়েটা তো খুব মিষ্টি! বড় হলে তো ঘরে রাখাই কঠিন হয়ে যাবে! বলা বাহুল্য, কথাগুলো বলা হয় শিশুটির সামনে। এই ধরণের মন্তব্য শিশুটির মনের ওপর কী প্রভাব ফেলতে পারে সে ভাবনার তো ধারে কাছে কেউ নেই। না মন্তব্যকারীরা, না শিশুটির অভিভাবক।
এবার আসুন কিশোরী বেলায়। একজন কিশোরীর তো অভিভাবকের অভাবই নেই। তাকে শুধু পরিবারের বয়োজ্যেষ্ঠরাই নয়, শাসনের চোখে রাখেন পাড়ার বড়ভাই থেকে শুরু করে মাঝবয়সী, বৃদ্ধ পর্যন্ত। প্রাইভেট পড়তে গেলে ও কেন একা যাচ্ছে? তোমার মেয়ে এমন ড্রেস পরে কেন? ওড়না পড়ে না কেন? গান বা নাচ শেখাচ্ছ কেন? এখনই ছেলেদের সঙ্গে মেশে কেন? কী বই পড়ছে, সেল ফোনে কী দেখছে, খেয়াল রাখছেন তো? এমন হাজারো শাসনে মেয়েটির অবাধ শৈশবটাই যায় নষ্ট হয়ে।
মেয়ে বড় হয়েছে। কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। মেয়ে ভাবলো এবার আমি স্বাধীন। একদমই না। মেয়ের পড়ালেখা, সাজ- পোশাক, চলাফেরা, বন্ধুবান্ধব সব কিছুর ওপর কিছু মানুষ তীক্ষ্ণ নজর রাখছেই।
আপনি গণপরিবহনে উঠেছেন? আশপাশের সবাই আপনাকে হা করে গিলছে। বয়স্ক সহযাত্রীও আপনাকে পা থেকে মাথা পর্যন্ত চোখ দিয়ে মাপতে ছাড়বে না। সে আপনি তথাকথিত সুন্দরের সংজ্ঞায় পড়েন আর না পড়েন। শুধু নারী হলেই আপনি হয়ে যাবেন দর্শনীয় বস্তু। রেহাই নেই লেখাপড়া শেষ করে কর্মক্ষেত্র ঢুকলেও। আপনি যদি শাড়ি পরে অফিসে যান, আপনার দিকে ছুটে আসবে অজস্র প্রশংসাবাক্য। আপা আজ আপনাকে খুব সুন্দর লাগছে, আরে আপনাকে তো চেনাই যাচ্ছে না, শাড়িতেই কিন্তু আপনাকে মানায়, প্রতিদিন শাড়ি পরে আসতে পারেন না! আরও কত কি!
পশ্চিমা পোশাক পরলে আবার অন্য রকম মন্তব্য, আরে আপনাকে এই সব পোশাকেই ভালো লাগে। আড়ালে বলবে, লজ্জা শরমের বালাই নাই। প্যান্ট- শার্ট পইরা ঢ্যাংঢ্যাং কইরা ঘুইরা বেড়ায়। ছাড় পাবেন না নারী সহকর্মীর কাছেও। বলাবলি করবে, শরীর দেখাইয়া বেড়ায়। এভাবেই তো বসদের নজড়ে পড়ে!
বাজারে যাবেন? দোকানী থেকে শুরু করে বাজার করতে আসা পুরুষ, সবাই আড়চোখে দেখবে, নানা রকম মন্তব্য করবে।
আর আপনি যদি হন একা নারী অর্থাৎ বিধবা কিংবা ডিভোর্সী, তাহলে তো কথাই নেই। জগতের সকল পুরুষ আপনার অভিভাবকের দায়িত্ব নেবে। সব সময় আপনাকে চোখে চোখে রাখবে। পান থেকে চুন খসলেই আপনাকে অপবাদ দিতে এক মিনিটও ভাববে না। এ চিত্র শহর কিংবা গ্রাম- সর্বত্র প্রায় একই রকম।
এভাবেই তো গোটা জীবনটাই পার হয়ে গেল। দেখার বস্তু থেকে ব্যক্তি হয়ে উঠতে পারে এ সমাজে ক'জন নারী!
লাবণ্য লিপি: লেখক ও সাংবাদিক
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


