নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সরানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে বর্বর নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে গতকাল রবিবার ফেসবুকে ভাইরাল হয় গৃহবধূকে ভয়াবহ নির্যাতনের ওই ভিডিও। বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে ২০-২৫ দিন আগে ওই নির্যাতনের ঘটনা ঘটে।
আজ সোমবার (০৫ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শমীম এ সংক্রান্ত বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে এই আদেশ দেন।
ভিডিও চিত্রে দেখা যায়, ওই গৃহবধূকে বিবস্ত্র করে তার মুখমন্ডলে লাথি দেয় এবং বেধড়ক মারধর করে বখাটেরা। নিজের আব্রু রক্ষার চেষ্টার পাশাপাশি ওই গৃহবধূ বখাটেদের বহুবার পায়ে ধরে এবং বাবা-বাবা বলে ডাকলেও নির্যাতন বন্ধ হয়নি।
ওই নারীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, গোপনে সাবেক স্বামী তার সঙ্গে দেখা করতে এসেছেন। এরপরই অনৈতিক কাজের অপবাদ দিয়ে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়।
এদিকে ওই ঘটনায় নির্যাতিত গৃহবধূ রবিবার রাতে বেগমগঞ্জ থানায় নয়জনের নামে মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে এ মালার প্রধান আসামি বাদলসহ চারজনকে গ্রেফতার করেছে।
গৃহবধূকে অমানুষিক নির্যাতনের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে। পাশাপাশি ব্যক্তিগত, সামাজিক ও সাংগঠনিকভাবেও অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করা হচ্ছে।
-জেডসি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট