নারীকে সকল ক্ষেত্রে ক্ষমতায়িত করতে হবে : স্পিকার
আপডেট: ০১:২৬ পিএম, ২৮ মে ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে নারীকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকসহ সকল ক্ষেত্রে ক্ষমতায়িত করতে হবে।
তিনি আজ ঢাকাস্থ স্থানীয় একটি হোটেলে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টি্িটউট ফর ইনটারন্যাশনাল এ্যাফেয়ার্স (এনডিআই) আয়োজিত পলিসি ব্রেকফাস্টে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
স্পিকার বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। বাংলাদেশে তৃণমূল পর্যায়েও নারী প্রতিনিধিত্ব আজ পৃথিবীতে একটি মাইলফলক।
তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো তাদের মনোভাব পরিবর্তনের মাধ্যমে নারীদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ করে দিতে পারে। তাহলেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত হবে বলে তিনি উল্লেখ করেন।
স্পিকার বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের শতকরা ৮০ ভাগ নারী। শুধু এক্ষেত্রেই নয় বরং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে নারী উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। একই সাথে নারীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে যাতে নারীরা মেধা-বিকাশের মাধ্যমে নিজেদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করতে পারে। নারী অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত হলেই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন হয়।
এসময় স্পিকার বলেন, উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ বিভিন্ন সূচকে অনেক এগিয়েছে। এ উন্নয়নকে টেকসই রূপদানে নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতাকে প্রাধান্য দিতে হবে। তিনি আরো বলেন, জেন্ডার বাজেট নারীর ক্ষমতায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেন্ডার বাজেটের সঠিক বাস্তবায়নের মাধ্যমেই নারীর ক্ষমতায়নকে এগিয়ে নেয়া সম্ভব।
অনুষ্ঠানে নিজে করি এর কো-অর্ডিনেটর খুশী কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে এনডিআই’র রেসিডেন্ট ডিরেক্টর ঋষি দত্ত স্বাগত বক্তব্য রাখেন।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
২৮.০৫.২০১৫ - গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











