ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১:৫৪:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

নারীদের জন্য বিশেষ ইন্টারনেট প্যাকেজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:১৩ পিএম, ৩১ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

দেশের নারীদের জন্য টেলিটকের নতুন প্যাকেজ ‘অপরাজিতা’ সিমের উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটকের প্যাকেজটি উদ্বোধন করেন তিনি।

এসময় মন্ত্রী ঘোষণা দেন, সারাদেশে বিনামূল্যে ২০ লাখ সিম বিতরণ করবে টেলিটক। এখন থেকে কম মূল্যে কল করা ও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন নারীরা। ৮ টাকায় সপ্তাহে ১ জিবি ১৪ টাকায় ২ জিবি ব্যবহার করা যাবে। আজ থেকে বিনামূল্যের সিম পাওয়া যাবে টেলিটকের রিটেইলার সেন্টার থেকে।

প্রতিমন্ত্রী মনে করেন, নারীদের জন্য এমন বিশেষ ইন্টারনেট প্যাকেজ ‘নারীর ক্ষমতায়নে’ ভূমিকার রাখবে।

তিনি বলেন, একনেকে অনুমোদন হওয়া এবং প্রধানমন্ত্রীর অনুশাসনের পরেও টেলিটকের নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পে অর্থ ছাড় করছে না মন্ত্রণালয়। টেলিটকের নেটওয়ার্ক উন্নয়নে প্রস্তাবিত ৬১০ কোটি টাকার প্রকল্প ছাড়ের জন্য অর্থ মন্ত্রণালয়ের প্রতি আবারও আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি জানান, সাবমেরিন ক্যাবলের সংস্কারের কারণে আগামী তিনদিন ইন্টারনেট সংযোগে গতি কম পাওয়া যাবে।