নারীদের সুইমিং পুলে প্রবেশের চেষ্টা, হাতাহাতি-ফাঁকা গুলি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৭ এএম, ১৩ আগস্ট ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের মুক্তানগর রিসোর্টে নারীদের সুইমিং পুলে পুরুষ দর্শনার্থীদের প্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে হাতাহাতি ও ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার (১২ আগস্ট) বিকেলে শেরপুর এলাকার মুক্তানগর রিসোর্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিসোর্ট কর্তৃপক্ষ ৪ জনকে আটক করে পুলিশে দিয়েছে।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইকরচই গ্রামের রিপন আহমদ (২২), একই এলাকার মো. মাজহারুল ইসলাম (২১), জগন্নাথপুর পৌরসভার মো. মিজানুর রহমান (২১) ও সিলেটের গোলাপগঞ্জের গোষগার এলাকার জাহিদ আহমদ (২২)।
জানা গেছে, মুক্তানগর রিসোর্টে কয়েকজন ছেলে ঘুরতে আসেন। এ সময় তারা রিসোর্টে অবস্থিত নারীদের সুইমিং পুল এলাকায় প্রবেশ করতে চায়। রিসোর্টের কর্তব্যরতরা বাধা দিলে দুপক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়।
এতে পরিস্থিতি অস্বাভাবিক দেখে রিসোর্ট কর্তৃপক্ষ ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েন। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে মুক্তানগর রিসোর্টের স্বত্বাধিকারী শেখ জাবেদ আহমেদ রনি বলেন, রিসোর্টে ঘুরতে আসা কয়েকজন ছেলে নারীদের সুইমিং পুলে প্রবেশ করতে চাইলে কর্তব্যরতরা সেখানে পুরুষদের প্রবেশ নিষেধ জানায়। কিন্তু তারা জোর করে প্রবেশের চেষ্টা চালায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছাড়া হয়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক বলেন, চারজনকে আটক করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট







