ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২৩:৩৪:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

নারীর মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া গণতান্ত্রিক সমাজ অসম্ভব

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৩৯ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮ সোমবার

নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। গণতন্ত্র, মানবতা ও সভ্যতার স্বার্থে নারী-পুরুষের যৌথ উদ্যোগে কাজ করার বিকল্প নেই। 

 

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সংগঠনের নেতা-কর্মীরা একটি র‌্যালি বের করে। পরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, সমাজের অগ্রগতি ও প্রগতির স্বার্থে, সুস্থ, নিরাপদ জীবনযাপন ও পরবর্তী প্রজন্মের বেড়ে উঠার স্বার্থে নারী-পুরুষের মধ্যের বৈষম্য বিলোপ আজ সময়ের দাবি। সেই দাবি পূরণের লক্ষ্যে সকল প্রকার অসুস্থ মানসিকতা, প্রতিক্রিয়াশীল ধ্যান-ধারণা, ভোগবাদী প্রবণতা দূর করার জন্য একটি শক্তিশালী নারী সংগঠন, নারী মুক্তি আন্দোলন ও নারী-পুরুষের মিলিত সংগ্রাম অপরিহার্য।

 

তারা বলেন, শুধু অধিকারের কথা বলাই যথেষ্ট নয়; সমাজ সচেতনতা বিকাশ, প্রতিবাদ-প্রতিরোধ সংগ্রামের পথেই সত্যিকার মর্যাদা ও অধিকার আদায় সম্ভব। সমাজের আমূল পরিবর্তনের বিপ্লবী লড়াইয়ের পথে সার্বিক মুক্তি একদিন অর্জিত হবে।

 

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি দিপালী রানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য সামসুন্নাহার জ্যোৎস্না, সাংগঠনিক সম্পাদক দিলরুবা নূরী, ইসরাত জাহান লিপি ও রুখসানা আফরোজ আশা।