নারীরা নিজ পরিবারে ভায়োলেন্সের শিকার হচ্ছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১০ পিএম, ২৫ জুলাই ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
সারাদেশে নারীরা এখন নিজ পরিবারের মধ্যে ভায়োলেন্সের শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার।
মঙ্গলবার (২৫ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিসেমিনেশন অব ন্যাশনাল গাইডলাইন ফর প্রিভেনশন অব সন প্রিফারেন্স অ্যান্ড দ্যা রিস্ক অব জেন্ডার-বেসড সেক্স সিলেকশন' শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘সন্তান জন্ম দেওয়ায় মায়ের ভূমিকা বেশি। তবে সেক্সুয়াল সিদ্ধান্তে মায়েরা কোনো ভুমিকা রাখতে পারেন না। এমনকি গর্ভের সন্তান মেয়ে হলে পরিবারে মায়ের প্রতি সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন দাদি এবং ননদরা। বর্তমান সরকার কর্মক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিয়েছে। তারপরও যদি মেয়েরা ভায়োলেন্সের শিকার হয়, বিষয়টি নিয়ে আমাদের সবাইকেই ভাবতে হবে।’
সচিব আরো বলেন, ‘মেয়ে হলো পরিবারের জন্য আশীর্বাদ। তাকে যদি সুযোগ সুবিধা করে দেওয়া হয়, তাহলে তারা নিজেদের যোগ্য নাগরিক প্রমাণের সুযোগ পায়। তারা ছেলেদের তুলনায় কোনো অংশেই পিছিয়ে নেই, বরং এগিয়ে। আমরা বই-পুস্তকের মাধ্যমে কিছু সচেতনতা তৈরি করছি।’
তিনি আরো বলেন, ‘এই বিষয়ে অভিভাবকদের এগিয়ে আসতে হবে। তাহলেই গর্বের সন্তান নষ্ট করার প্রবণতা কমে যাবে। যারা ক্লিনিশিয়ান আছেন, যারা সেক্স ডিটারমিনেশন করে দেন, তাদের কিছু সক্রিয় ভূমিকা রাখতে হবে। একজন মায়ের আগে দুটি মেয়ে আছে, এবং এখন আবার তার মেয়ে সন্তান হচ্ছে শুনলে সেই মা ভায়োলেন্সের শিকার হওয়ার আশঙ্কা থাকে। এজন্য প্রয়োজনে বিষয়টি পরিবারকে জানানো উচিত হবে না। এতে করে গর্বের সন্তানটি অবিচারের শিকার হবে না।’
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবির, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশেদা সুলতানা প্রমুখ।
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা


