নার্গিস মোহাম্মদীর নিঃশর্ত মুক্তি চাইলেন ১১৩ নোবেলজয়ী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৫ পিএম, ১৩ মে ২০২৬ বুধবার
নার্গিস মোহাম্মদী
ইরানের মানবাধিকারকর্মী ও নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বিশ্বের ১১৩ জন নোবেলজয়ী। তারা এক যৌথ চিঠিতে সতর্ক করে বলেছেন, প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসা দিতে দেরি করলে তার শরীরে অপূরণীয় ক্ষতি হতে পারে।
৫৪ বছর বয়সী মোহাম্মদীকে সম্প্রতি জামিনে মুক্তি দিয়ে তেহরানের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে নোবেলজয়ীদের ভাষ্য, তার চিকিৎসা যথাসময়ে ও পর্যাপ্তভাবে দেওয়া হচ্ছে না। এতে গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে।
মঙ্গলবার দেওয়া বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি তার ওজন দ্রুত কমে গেছে। রক্তচাপ অস্থির হয়ে পড়েছে। পাশাপাশি গুরুতর হৃদরোগের লক্ষণ দেখা দিয়েছে। তারা বলেন, ‘এই অবস্থায় চিকিৎসা না দেওয়া হলে তার স্থায়ী ক্ষতি হতে পারে।’ চিঠিতে তারা দ্রুত সব অভিযোগ প্রত্যাহার করে মোহাম্মদীর ‘জরুরি ও নিঃশর্ত মুক্তি’ দাবি করেন।
ইরানে নারীদের ওপর দমন-পীড়নের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান মোহাম্মদী। তিনি দীর্ঘদিন ধরে মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের পক্ষে আন্দোলন করে আসছেন।
ফিলিপিনো-মার্কিন সাংবাদিক ও নোবেলজয়ী মারিয়া রেসা বলেন, যে সরকার তাকে মুক্ত না করে তার শরীর ভেঙে দিতে চায়, তারা আসলে সত্য বলা নারীদের ভয় পায়।
নার্গিস মোহাম্মদী বহুবার গ্রেপ্তার ও আটক হয়েছেন। তার জীবনে মোট ৪৪ বছরের বেশি কারাদণ্ড এবং ১৫৪ বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে বলে তার ফাউন্ডেশন জানিয়েছে।
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক











