নালিতাবাড়ীতে লাঠির আঘাতে গৃহবধূর মৃত্যু
আপডেট: ০৪:৪৪ পিএম, ২৯ জুন ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাড়ির যাতায়াতের রাস্তা নিয়ে দ্বদ্বের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে তাসলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার গেরাপচা গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে, এ ঘটনায় জড়িত অভিযোগে মো. ইলিয়াস আলী (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের গেরাপচাঁ গ্রামে মো. বিল্লাল হোসেনের সঙ্গে বাড়ির যাতায়াতের রাস্তা নিয়ে চাচাতো ভাই জালাল উদ্দিনের বিরোধ ছিল।
দুপুরে ওই বিরোধের জের ধরে বিল্লাল ও তার স্ত্রী তাসলিমার সঙ্গে জালাল উদ্দিন ও তার ছেলে ইলিয়াস আলীর কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হলে ইলিয়াস আলীর লাঠি আঘাতে ঘটনাস্থলেই তাসলিমার মৃত্যু হয়। এছাড়া বিল্লাল ও ইলিয়াসের স্ত্রী সুফিয়া বেগম আহত হয়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার ও ইলিয়াসকে আটক করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা মামলার প্রস্ততি চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
২৯.০৬.২০১৫ - রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা