নাহিদের একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ এএম, ২ জুন ২০২৩ শুক্রবার
চিত্রশিল্পী সরকার নাহিদ নিয়াজী। ছবি : সংগৃহীত।
চিত্রশিল্পী সরকার নাহিদ নিয়াজীর একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হচ্ছে আজ শুক্রবার (২ জুন)। ঢাকার ধানমন্ডিতে আলিয়ান্স ফ্রসেসে কাল সন্ধ্যা ৬টায় এই প্রদর্শনী উদ্বোধন করবেন অনুষ্ঠানের বিশেষ অতিথি কার্টুনিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিশির ভট্টাচার্য। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সামদানী আর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নাদিয়া সামদানি।
১২ দিনের এই প্রদর্শনী চলবে ১৩ জুন পর্যন্ত। প্রতিদিন ৩টা থেকে ৯টা (রোববার বন্ধ) পর্যন্ত সকলের জন্য প্রদর্শনীতে উন্মুক্ত।
‘ম্যানিফেস্টেশন’ (কল্পনাকে বাস্তবে রূপ দেওয়া) নাহিদ নিয়াজীর ষষ্ঠ একক শিল্পকর্ম প্রদর্শনী। এর আগে দেশ-বিদেশে তার আরও পাঁচটি একক প্রদর্শনী হয়েছে। সমকালীন এই শিল্পীর গ্রুপ প্রদর্শনী হয়েছে প্রায় ২০টি।
সরকার নাহিদ নিয়াজী নিজের কাজের মাধ্যমে আমাদের চারপাশের ঘুণে ধরা, পুরোনো, জীর্ণ ও জং ধরা ব্যবস্থাকে নতুন আঙ্গিকে রূপ দেওয়ার চেষ্টা করেন। নান্দনিকতার ছোঁয়ায় নতুন রূপে তুলে আনেন পুরাতনকে। কাঠের মতো কঠিন ও রসহীন জিনিসকে রঙ ও তুলির ছোঁয়ায় তিনি প্রাণসম্পন্ন ও আকর্ষণীয় বিষয়ে পরিণত করেন। নতুন ও সুন্দরকে উপস্থাপন করাই এই শিল্পীর কাজ।
নাহিদ নিয়াজী তৈরি বস্তুকে রঙ ও রূপের মধ্যে রেখে শিল্পের সীমারেখা নির্ধারণ করেন। এই শিল্পীর অগণিত কাজের দিকে চোখ রেখে অনুধাবন করা যায় যে, তার তৈরি ফর্মগুলো একই সঙ্গে রেটোরিকাল এবং বাস্তব। এদের তৈরি করা হয়েছে সম্পর্ক তৈরির জন্য।
নাহিদের শিল্পকর্মগুলো উপযোগিতা এবং নান্দনিকতার মধ্যে যেমন সম্পর্ক তৈরি করে তেমনি শিল্পের সঙ্গে বাস্তব জীবনের সম্পর্কও নতুন আলোতে দেখতে সহযোগিতা করে। এই দ্বৈততার মধ্যে দিয়ে সমকালীন এই শিল্পীর শিল্পকর্মে বস্তুতত্ব ও নাটকীয়তা অনুভব করা সম্ভব হবে।
প্রদর্শনীতে মোট ২৫টি কাজ রয়েছে। সাম্প্রতিক সময়ে করা এই কাজগুলো ক্যানভাস, কাঠ এবং কার্টনের (বক্স) ওপর অ্যাক্রেলিক মাধ্যমে অঙ্কণ করা।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ







