নায়িকার শৈশবের ছবি পোস্টে ভক্তদের মন জয়
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১৪ এপ্রিল ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
একটু দেখুন এবং ভাবুন, এই ছবির মেয়েটিকে কি চেনা চেনা লাগছে? কোথায় যেন দেখেছি দেখেছি মনে হচ্ছে না? হ্যাঁ, ছবির মেয়েটি বলিউডের অনেকের স্বপ্নের রানী নায়িকা ক্যাটরিনা কাইফ। বলিউডের গুঞ্জন, সুপারস্টার সালমান খানের গার্লফ্রেন্ড!অনেকের কাছে তাদের সম্পর্ক অতীত মনে হলেও বলিউড মহলে ফের তাদের সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে।
সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে শৈশবের এই ছবিটি শেয়ার করে নেট-দুনিয়ার মন জয় করে নিলেন নায়িকা। ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকলেও খুব একটা সরব নন ক্যাটরিনা। তবে যখনই কোনো ছবি পোস্ট করেন, সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।
গত বৃহস্পতিবার শৈশবের ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা। সেই ছবির পেছনে রয়েছে গাছপালা ঘেরা বনভূমি। আর অভিনেত্রীকে বন্ধগলা টপ পরে থাকতে দেখা যাচ্ছে। মাত্র পাঁচ ঘণ্টায় সাড়ে আট লাখের বেশি লাইক পড়েছে ছবিটিতে।
এর কিছুদিন আগেই ক্যাটরিনা কইফ বন্ধুদের সঙ্গে সমুদ্রপাড়ের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই যা বেশ জনপ্রিয় হয়েছিল। ২ কোটিরও বেশি লাইক পড়েছিল সেইসব ছবিতে।
ছবিটিতে ক্যাটের পরনে ছিল টু টোনড সলিড কালার বিকিনি। লাল রং বেছে নিয়েছেন তিনি। আর নীল রঙের শর্টস। সমুদ্রতটে এভাবেই নিজের ছবি পোস্ট করেছেন তিনি।
কিছুদিন আগে ‘ভারত’ ছবির শুটিং শেষ হয়েছে। শুটিং শেষে মালদ্বীপে ভ্রমণে যান ক্যাটরিনা কাইফ। ছবিটিতে সালমান-ক্যাটরিনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিশা পাটানি, টাবু, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যদের।
আগামী ৫ জুন মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত ‘ভারত’ সিনেমা।
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







