ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ২২:০৯:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

নিউইয়র্কে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৭ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টার দিকে তিনি জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান।

এর আগে, সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্মরণকালের সবচেয়ে ছোট প্রতিনিধিদল (৫৭ সদস্যের) নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা হিসেবে এটিই ড. ইউনূসের প্রথম বিদেশ সফর। এই সফরে তার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হতে যাচ্ছে।