নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে শিশুসহ নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ২৩ আগস্ট ২০২৫ শনিবার
ছবি: সংগ্রহিত।
যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাত থেকে ফেরার পথে নিউইয়র্কের উত্তরাঞ্চলে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আর অনেকে। শুক্রবার নিউইয়র্ক রাজ্যের পুলিশ এ তথ্য জানিয়েছে।
এদিকে দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় অন্তত ৫৪ জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
নিউইয়র্ক স্টেট পুলিশ জানায়, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তারা। উদ্ধার অভিযানে নামে হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এসময় ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। তবে জীবিত আছেন বাসের চালক। গুরুতর অবস্থায় আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশের মুখপাত্র জেমস ও'ক্যালাঘ্যান সংবাদ সম্মেলনে জানান, পেমব্রুক শহরের কাছে আই-নাইনটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ড্রাইভারসহ ৫২ জন পর্যটক নিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক শহরে ফিরছিল।
পুলিশের ধারণা, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে যায় বাসটি। দুর্ঘটনার পর মহাসড়কের দুদিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প পথে চলাচলের নির্দেশনা দেয় নিউইয়র্ক ট্রান্সপোর্ট অথরিটি।
পুলিশের মুখপাত্র বলেন, নিউ ইয়র্ক স্টেট পুলিশ, ফায়ার সার্ভিস, ইএমএস, হেলিকপ্টার ছাড়াও বিভিন্ন পুলিশ সংস্থা থেকে কর্মীরা কাজ করছেন। অনেক লোককে এরি কাউন্টি মেডিকেল সেন্টারের স্ট্র মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমি যেমন বলেছি, এটি একটি চলমান ঘটনা। আমাদের কাছে সব উত্তর নেই।
উদ্ধারকর্মীরা জানান, বাসটিতে বেশিরভাগ যাত্রীই ছিল ভারতীয়, চীনা ও ফিলিপিনো। যাদের মধ্যে অনেকেই শিশু ও নারী।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, উদ্ধার অভিযানের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







