ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ২৩:৩৪:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

নিউজিল্যান্ডে ‘সেলফ-আইসোলেট’ বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৬ পিএম, ১৫ মার্চ ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের বিস্তার রোধে নিউজিল্যান্ডে যাওয়া প্রত্যেককে অবশ্যই ‘সেলফ-আইসোলেট’ হতে হবে। এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। শনিবার এক সংবাদ ব্রিফিংয়ে এই ঘোষণা দেন জেসিন্ডা আরডার্ন। রোববার মধ্যরাত থেকে এ আদেশ কার্যকর হবে।

তিনি জানান, করোনা প্রতিরোধে তার সরকারের নেয়া এই নতুন পদক্ষেপ নিউজিল্যান্ডের অধিবাসীদের জন্যও প্রযোজ্য হবে। তবে এ ক্ষেত্রে ছাড় পাবেন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের অধিবাসীরা। কারণ, সেখানে এখন পর্যন্ত এই ভাইরাস হানা দেয়নি।

করোনা ভাইরাস প্রতিরোধে নেওয়া নতুন এই পদক্ষেপকে বিশ্বের সবচেয়ে কঠোর বলে বর্ণনা করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো ক্ষমা চাইছি না। কারণ, এখনকার সময়টা অভূতপূর্ব।’

জেসিন্ডা আরডার্ন জানান, সরকারের নেওয়া পদক্ষেপ ১৬ দিনের মধ্যে পর্যালোচনা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এখন পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত ছয় ব্যক্তি শনাক্ত হয়েছে।

-জেডসি