নিউজিল্যান্ডে ‘৬ মাঠে ৬ ম্যাচ’ খেলবে টাইগ্রেস ক্রিকেটাররা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২০ পিএম, ২৮ জুন ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। আগামী ডিসেম্বরে কিউই নারীদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নিগার সুলতানা জ্যোতির দল।
এর আগে ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের মেয়েদের বিপক্ষে টাইগ্রেসরা ম্যাচ খেললেও কখনো দ্বিপাক্ষিক সিরিজে দলটির মুখোমুখি হয়নি বাংলাদেশের নারীরা। চলতি বছর প্রথমবারের মতো এমন সুযোগ পেতে যাচ্ছে জ্যোতি, ফারজানারা।
আজ (২৮ জুন) নিউজিল্যান্ড ক্রিকেট আসছে গ্রীষ্মের জন্য নিজের ক্রিকেট সূচি প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের নারীদের বিপক্ষে তাদের দ্বিপাক্ষিক সিরিজের উল্লেখ করেছে তারা। যেখানে দেখা যাবে টি-টোয়েন্টি শেষে ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। দুটি সিরিজে তিনটি করে ম্যাচ হবে।
এই ছয়টি ম্যাচ হবে আলাদা আলাদা ছয়টি মাঠে। ২ ডিসেম্বর দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে হ্যাগলি ওভালে। ৪ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচটি হবে ডানেডিনের ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে। টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে ৭ ডিসেম্বর কুইন্সটাউনের জন ডেভিস ওভালে।
এরপর ১১ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচটি হবে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। এর তিন দিন পর ১৪ ডিসেম্বর নেপিয়ারের ম্যাকলিন পার্কে হবে দ্বিতীয় ম্যাচ। ১৮ ডিসেম্বর হ্যামিল্টনের সেডন পার্কে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দুই দল।
এই ওয়ানডে সিরিজ আইসিসির নারী চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে প্রথমবারের মতো নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











