নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙলেন তাসকিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ এএম, ৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বাংলাদেশের বিরুদ্ধে ১৩০ রান পিছিয়ে থাকা নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভেঙে দিয়েছেন তাসকিন আহমেদ। ইনিংসের নবম ওভারে দলীয় ২৯ রানে অধিনায়ক টম ল্যাথামকে শিকারে পরিণত করেন তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ২১ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ এক উইকেটে ৫৪ রান। ক্রিজে রয়েছেন ডেভন কনওয়ে (১০) ও উইল ইয়াং (২৭)। কিউইরা পিছিয়ে আছে ৯৭ রানে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেইলএন্ডারদের চরম ব্যর্থতায় সুযোগ হারিয়েছে বাংলাদেশ। ৬ উইকেটে ৪৪৫ রান করা টাইগাররা ৪৫৮ রানেই অলআউট হয়। এর ফলে স্বাগতিকদের বিরুদ্ধে ১৩০ রানের লিড পেয়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ।
মাত্র ১৩ রানে শেষ ৪ উইকেট হারানোর কারণে বড় লিডের সুযোগ হারালো টাইগাররা।
এর আগে ৬ উইকেটে ৪০১ তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ যোগ হয়েছে মাত্র ৫৭ রান। প্রথম ইনিংসে ১৩০ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক মুমিনুল হক। তিনি করেন ৮৮ রান। তার ইনিংসটি ছিল ১২ চারে সাজানো। লিটন দাস করেন ৮৬ রান। তার ইনিংসটি ছিল ১০ চারে সাজানো। এছাড়াও মাহমুদুল হাসান জয় ৭টি চারের সমাহারে করে ৭৮ রান। এছাড়াও নাজমুল হোসেন শান্ত ৭টি চার ও একটি দৃষ্টিনন্দন ছক্কার সমাহারে ৭৮ রানের ঝলমলে ইনিংস উপহার দেন।
নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট ৮৫ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











