ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১২:২৪:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো বাঘিনিরা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ৭ ডিসেম্বর ২০২২ বুধবার

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো বাঘিনিরা

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো বাঘিনিরা

নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী দল। আজ বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬৩ রানে হারে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৩২ রানে অলআউট হয়ে ১৩২ রানের বিশাল ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে হার মানে ৩৭ রানে। আজ পরাজিত হওয়ায়  বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলো নিউজিল্যান্ডের নারীরা।
কুইন্সটাউনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান করে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৪৮ রান করেন অ্যামেলিয়া কার। অধিনায়ক সোফি ডিভাইন ৪৭ রান করেন। বল হাতে বাংলাদেশের মারুফা আকতার-সালমা খাতুন-নাহিদা আকতার-ফারিহা তৃষ্ণা ও রাবেয়া খান ১টি করে উইকেট নেন।
হোয়াইটওয়াশ এড়াতে ১৫৩ রানের জবাবে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেলে ৭ উইকেটে ৮৯ রান করে বাংলাদেশ। রুমানা আহমেদ ২৫ ও সালমা ২৩ রান করেন।
আগামী ১১ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ নারী দল।