নিউমার্কেট ঠিক যেন এক উৎসব কেন্দ্র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৫০ পিএম, ১১ জুন ২০১৮ সোমবার
রাজধানীর ঐতিহ্যবাহী বেচাকেনার স্থান নিউমার্কেট। শুধু কি ঈদ, ঈদ ছাড়াও সারা বছরই জমজমাট থাকে এ মার্কেট। এখানে সাশ্রয়ী মূল্যে সব জিনিসই পাওয়া যায়। রোজার প্রথম থেকেই এখানে ভিড় লেগেই আছে। আজও সে ধারার ব্যত্যয় ঘটেনি, তাইতো আজও নিউমার্কেট কানায় কানায় পরিপূর্ণ।
গৃহিণী ও তরুণ-তরুণী ঈদের কেনাকাটায় পছন্দের জায়গাটি বরাবরই বিশেষ অবস্থান ধরে রেখেছে এ মার্কেট। প্রচুর দোকান থাকায় এখানে যাচাই-বাছাইয়ের রয়েছে বড় সুযোগ। এখানে ১০ টাকায় গহনা, দেড়শ টাকায় জুতা, আড়াই শ টাকায় সালোয়ার-কামিজ, তিন শ টাকায় শাড়ি পাওয়া যায়। আবার ব্র্যান্ডের প্রসাধনী, দামি গহনা, হাজার টাকায় সালোয়ার-কামিজ, লাখ টাকার লেহেঙ্গা, শাড়িও বিক্রি হয়। একই সঙ্গে ঘর-গৃহস্থালির সব পণ্যও বিক্রি হচ্ছে।
আজ রোববার মার্কেটে দুপুরের দিকে গিয়ে দেখা যায়, প্রচুর মানুষ। তবে বরাবরের মত দেখা গেল,পুরুষের তুলনায় এখানে নারী ক্রেতার আধিক্য । আগতদের মধ্যে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তের সংখ্যাটা বেশি। নিম্নবিত্তও কম নয়। নিউমার্কেটের ভিতর রাস্তার উপর যেসব দোকান বসেছে সেখানে ভিড় ছিল চোখে পড়ার মত। অনেকেই এসেছেন পরিবার নিয়ে ঈদের কেনাকাটা করতে। অনেকে বন্ধুদের সঙ্গে ঈদের কেনাকাটা সারছেন।
সেলাই ছাড়া সালোয়ার-কামিজ, ওড়না, গজ কাপড়ের যেন মেলা বসেছে এখানে। এসব দোকানে পাকিস্তানি সুতির থ্রিপিস ও ভারতীয় জর্জেট ও সুতির থ্রিপিস বেশি। এসবে রয়েছে সুতা, জরি, প্রিন্টের কাজ করা। দাম এক হাজার ২০০ থেকে ১২ হাজার টাকা। ক্ষেত্রবিশেষে তারও বেশি। হাজার টাকার মধ্যে গজ কাপড়ের সুন্দর থ্রি-পিস মিলছে। পোশাকের অধিকাংশ আমদানি করা। দাম এক হাজার ২০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত।
ছোট মেয়েদের বিভিন্ন ডিজাইনের পোশাক পাওয়া যাচ্ছে আটশ থেকে ২০০০ টাকায়। নিউ মার্কেটে জুতা ও স্যান্ডেলের দোকানগুলো পর পর রয়েছে। এসব দোকানে আমদানি করা জুতা-স্যান্ডেল বেশি। মেয়েদের স্যান্ডেল তিনশ থেকে ১৬০০ টাকা। তবে মেয়েদের দোকানের বাইরের জুতা - স্যান্ডেলের দিকেই আকর্ষণ বেশি। শাড়ির বড় বাজার রয়েছে নিউ মার্কেট মার্কেটে সুতি থেকে হাল ফ্যাশনের জর্জেট, জমকালো কাতান, জামদানি সবই পাওয়া যাচ্ছে এখানে।
ঈদ উপলক্ষে নতুন ডিজাইন ও নামের শাড়ি এনেছেন বিক্রেতারা। ঈদ সামনে রেখে গহনার দোকানগুলো সেজেছে নতুন করে। বাহারি ডিজাইনের গহনায় রয়েছে পাথরের কাজ। এসবের চাহিদাও বেশ। এ ঈদেও ঘর-গৃহস্থালির বিভিন্ন জিনিস থালা-বাটি, গ্লাস, চামচ, হাঁড়ি, কড়াই, দরজা-জানালার পর্দা, কাপড়ের ফুল, বিছানার চাদর, সোফার কুশন, কুশন কভার ইত্যাদি ভালই বিক্রি হচ্ছে।
বনশ্রীর বাসিন্দা শিরিন স্বামী-সন্তানদের নিয়ে ঈদের কেনাকাটা সারছেন। তিনি বললেন, সন্তানদের জন্য কেনা শেষ, এবার আমার জন্য একটা থ্রিপিস কিনব। পছন্দ হচ্ছে, জানতে চাইলে বললেন, পছন্দ হচ্ছে না। হলে তো কেনা হয়ে যেত। অনেক পরিবার দল বেঁধে ঈদের কেনাকাটা করতে এসেছেন।
কথা হলো রাজধানীর বাড্ডা থেকে আসা লাইলি ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে। লাইলি জানালেন, প্রথমেই ছোটদের জন্য ঈদের বাজার করছেন, এরপর বড়দের জন্য করা শুরু করব। তবে সবচেয়ে ব্যতিক্রম লক্ষ্য করা গেল খাবারের দোকানে। অনেক নারীরা পরিবার নিয়ে আসলেও খাবারের দোকানে সহজে বসছেন না। এরকমই একজন খিলগাঁওয়ের বিলকিস বেগম। বলেন, কিছুদিন আগে ভেজালবিরোধী অভিযান দেখে আর এখানে খাইনা। বাসা থেকে বাচ্চাদের জন্য ফল, রুটি, জেলি নিয়ে এসেছি। সেগুলোই খাওয়াবো।
সব মিলিয়ে ঈদ যতই এগিয়ে আসছে , নিউমার্কেটের বিকিকিনি চলছে পুরোদমে। একদিকে ক্রেতাও খুশি এখানে সাশ্রয়ী দামে কিনতে পেরে ,বিক্রেতারাও খুশি তাদের কাঙ্খিত ব্যবসা করতে পেরে।
- ৬ দেশে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু
- আগামী ১৩ জুন টেইলর সুইফটের বিয়ের তারিখ চূড়ান্ত
- ঢাকা-সিলেট রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়, যাত্রীদের দুর্ভোগ চরমে
- খামেনিকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে: রেজা পাহলভি
- অগ্নিঝরা মার্চ শুরু আজ, স্বাধীনতার শপথ
- ইরানে বালিকা বিদ্যালয়ে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১১৮
- খামেনি হত্যা: প্রতিশোধের অঙ্গীকার ইসলামিক রেভল্যুশনারি গার্ডের
- জলবায়ু পরিবর্তনে জেরে দেবে যাচ্ছে রাজধানী ঢাকা: গবেষণা
- মৃত্যুর সময় কী করছিলেন ইরানের সুপ্রিম লিডার খামেনি?
- খামেনি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ




