নিখোঁজ হওয়া অভিমানী সেই চার বোন উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৬ এএম, ৩ জুন ২০২২ শুক্রবার
ফাইল ছবি
কুমিল্লায় সাত দিন আগে নিখোঁজ হওয়া চার বোনকে পাওয়া গেছে বলে জানিয়েছে পরিবার। পিবিআইয়ের একজন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পিবিআই সূত্রে জানা গেছে, কুমিল্লার জাঙ্গালিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় সংবাদ সম্মেলনের পর চার বোনকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পিবিআইয়ের উপপরিদর্শক (এস আই) সাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ চার বোনের মামা সিদ্দিকুর রহমান বলেন, ভাগ্নিদের নিতে কুমিল্লা পিবিআইয়ের কার্যালয়ে এসেছি আমরা। এখন তাদের সঙ্গেই আছি। তাদের আমরা খুঁজে পেয়েছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানাবো।
চার মেয়ের বাবা মুজিবুল হক বলেন, সন্তানদের খোঁজ পাওয়ার পর আমার স্ত্রী ও শ্যালক তাদের আনতে নাঙ্গলকোট থেকে কুমিল্লায় গেছে। তারা পিবিআইয়ের কার্যালয়ে আছে। মেয়েদের সন্ধান পেয়েছে বলে আমাকে মোবাইলে জানিয়েছে তাদের মা।
নিখোঁজ চার বোন উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামের মজিবুল হকের মেয়ে। তারা স্থানীয় দুটি মাদরাসার শিক্ষার্থী। আত্মীয়-স্বজনসহ বন্ধু-বান্ধবীদের বাড়িতে খোঁজ করেও মেলেনি সন্ধান। এ ঘটনায় গত ২৭ মে রাতে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেন তাদের বাবা মুজিবুল হক। এ নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবশেষে তাদের সন্ধান পাওয়া যায়।
প্রসঙ্গত, গত ২৫ মে মা-বাবার সঙ্গে অভিমান করে বাড়ি থেকে চলে যাওয়ার হুমকি দেয় কুমিল্লার নাঙ্গলকোটের চার বোন। পরে অভিমান ভাঙাতে এসে নাতনিদের সঙ্গে করে নিয়ে যান তাদের নানি। পরদিন ২৬ মে সেই বাড়ি থেকে মাদরাসার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয়।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




