নিগারের সেঞ্চুরিতে প্রোটিয়াদের হারাল টাইগ্রেসরা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
সিলেটে ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও জয়যাত্রা ধরে রেখেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৭ উইকেটে হারিয়েছে সালমারা। টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৯৬ রান করে সফরকারীরা। জবাবে, ব্যাট করতে নেমে, ২৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক নিগার সুলতানা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, আগের ম্যাচের জয়ের আত্মবিশ্বাস পুঁজি করে মাঠে নামে বাংলাদেশ দল। টস ভাগ্য জয় হয় দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের। শুরু থেকেই দেখেশুনে খেলেন সফরকারীরা। ১৮ ওভার পর্যন্ত ক্রিজে অবিচল ছিলেন দুই ওপেনার স্টেইন ও রবিন সিরলি।
বাংলাদেশের হয়ে প্রথম ব্রেক থ্রু আনেন রিতু মনি। ১৯ রানে প্যাভিলিয়নে ফিরে যান সিরলি। ভাঙে দুজনের ৫৭ রানের জুটি। এরপর ক্রিস্টি থমসনকে বিদায় করেন নাহিদা। বিপাকে পড়া দলের হাল ধরেন স্টেইন ও আন্নেকে বোস। দারুণ ব্যাটিংয়ে ৮৬ বলে ফিফটি করে সেঞ্চুরির পথে এগুচ্ছিলেন স্টেইন। সঙ্গীর পথে হাঁটছিলেন বোসও। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে দেড়শ’র কাছাকাছি পৌঁছে যায় দল।
এবার আর্শিবাদ হয়ে আসেন সালমা। ৮০ রানে স্টেইনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। এরপর বোসকে ৪২ রানে বিদায় করেন নাহিদা। শেষ দিকে অধিনায়ক সিনালো ৭ ও জোন্স তোলেন ১৬ রান। বলার মত স্কোর দাঁড় করাতে পারেননি অন্যরা। ফলে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রানে থামে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।
লক্ষ্য তাড়া করতে নেমে, শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। তৃতীয় ওভারেই বিদায় নেন শামিমা সুলতানা। মুর্শিদাও পারেননি প্রত্যাশার প্রতিদান দিতে। ২১ রান করে আউট হয়েছেন তিনি। আগের ম্যাচে ফিফটি করা ফারজানা এদিন নামের প্রতি সুবিচার করতে পারেননি। ১৫ রানে তাকে ফেরান মিশেলা অ্যান্ড্রুস। দু:সময়ে দলের হাল ধরেন নিগার সুলতানা জ্যোতি ও রুমানা।
১০১ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন অধিনায়ক জ্যোতি। তার সঙ্গে অপরাজিত ছিলেন রুমানাও। ৪৫ রান করেন তিনি। ২৭ বল হাতে রেখেই দারুণ জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের বাকি ম্যাচগুলোতেও দলের জয়ে অবদান রাখতে চান জ্যোতি।
জয়ের পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, দলের জয়ে ভূমিকা রাখতে পেরে খুব ভাল লাগছে। ওদেরকে সবগুলো ম্যাচেই হারানোর লক্ষ্য আমাদের। আশা করছি দলের জয়ে এভাবেই অবদান রাখতে পারবো।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) তৃতীয় ওয়ানডেতে লড়বে দু'দল।
-জেডসি
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে











