নিজ ঘর থেকে অভিনেত্রী গো হারার মৃতদেহ উদ্ধার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২০ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী গো হারার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সিউলের গঙ্গনাম জেলা পুলিশ সিএনএনকে বিষয়টি জানালেও মৃত্যুর কারণ হিসেবে কিছু উল্লেখ করেননি।
জনপ্রিয় কে-পপ গ্রুপ কারা’র সদস্য ছিলেন গো হারা। ২০০৮ সালে তিনি পপ গ্রুপে যোগ দেন। টেলিভিশন সিরিজ, উপস্থাপনা এবং চলচ্চিত্রেও অভিনয় করেছেন। অর্জন করেছেন নামীদামি বেশ কিছু পুরস্কার।
বিবিসি অনলাইন জানায়, গত সপ্তাহেও একাধিক জায়গায় পারফর্ম করেন ২৮ বছর বয়সী এই কে-পপস্টার। শনিবার (২৩ নভেম্বর) ইনস্টাগ্রামে সর্বশেষ ছবি পোস্ট করেন তিনি। বিছানায় শুয়ে থাকা সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গুড নাইট’।
গো হারার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। ২৮ বছর বয়সী এই গায়িকা গত মে মাসে তার সিউল বাড়িতে অজ্ঞান হয়ে পড়েছিলেন, সে সময় তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 'বিদায়' শব্দটি পোস্ট করেছিলেন। পোস্টটি পরে মুছে ফেলা হয়েছিল।
গত বছর গো হারা তার সাবেক প্রেমিকের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছিলেন। গো হারার সাবেক প্রেমিক তাদের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করার হুমকি দিয়েছিলেন। এজন্য গো শেষ পর্যন্ত তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন।
এদিকে, তারকাদের আত্মহত্যা বিষয়টি ভাবিয়ে তুলেছে কোরিয়ান প্রশাসনকে। এর আগে কে-পপ তারকা কিম জং-হিউন ২০১৭ সালে আত্মহত্যা করে মারা গিয়েছিলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, দক্ষিণ কোরিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যা হয়। তবে তারকাদের আত্মহত্যার বিষয়টি নিয়ে গবেষণা বলছে, অনলাইনে হেনস্তা কিংবা ব্লাকমেইলের শিকার হয়ে অনেকেই এমনটা করছেন।
-জেডসি
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ











