নিজের ইউটিউব চ্যানেল নিয়ে আসছেন শ্রীলেখা মিত্র
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ২৮ আগস্ট ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
কলকাতার গুণী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অসংখ্য দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। আবেদনময়ী শ্রীলেখা চলতি বছর মুক্তিপ্রাপ্ত তার ‘সোয়েটার’সিনেমার জন্য প্রশংসিত হয়েছেন।
ব্যক্তিগত জীবনে শ্রীলেখা কেমন? সেটা তার ভক্তরা কতটা জানেন? শ্রীলেখাকে নিয়ে আগ্রহ বা কৌতূহলের কোনও সীমা নেই। এবার তিনি জানালেন, খুব শিগগিরই নিজের ইউটিউব চ্যানেল লঞ্চ করতে চলেছেন। শ্রীলেখা মিত্রের এই ইউটিউব চ্যানেলের নাম ‘আমি শ্রীলেখা’। আগামী ৩০ আগস্ট বিকেল ৪টায় তার ইউটিউব চ্যানেল লঞ্চ করা হবে।
শ্রীলেখা বলেন, ‘আমি শ্রীলেখা’র প্রথম এপিসোড ইতিমধ্যেই শুট করা হয়ে গিয়েছে। এডিটিংয়ের কাজও শেষ। এখন শুধু দর্শককে দেখানোর অপেক্ষা। তবে এর জন্য ভক্তদের বেশি অপেক্ষা করতে হবে না। ৩০ আগস্টই মুক্তি পাবে প্রথম এপিসোড। শুভ সূচনার অনুষ্ঠানেই মুক্তি পাবে ‘আমি শ্রীলেখা’র প্রথম পর্ব।
জানা গেছে, তিনি মূলত গঠনমূলক কাজে ব্যবহার করতে চান তার চ্যানেলকে। আর সেখানে থাকবে শ্রীলেখার নিজের কথা। তিনি ঠিক যেমন মানুষ, তেমনভাবেই আত্মপ্রকাশ করবেন ‘আমি শ্রীলেখা’য়।
ফিল্ম ইন্ডাস্ট্রি তো বটেই, দর্শকরাও জানেন তিনি স্পষ্টবক্তা। সত্যি করা মুখের উপর বলতে তার বাধে না। এনিয়ে বারবার খবরে এসেছেন অভিনেত্রী। এছাড়া সময় আর সুযোগ পেলেই নতুন ট্যালেন্টের পাশে থেকেছেন তিনি। সেসবই উঠে আসবে এখানে। এছাড়া তার ফটোশুট, মজার ভিডিও, খাদ্য সংক্রান্ত ভিডিও পাওয়া যাবে চ্যানেলে। এমনকী অভিনেত্রীর শুটিংয়ের সময় ক্যামেরার পিছনের কর্মকাণ্ডও দেখা যাবে ‘আমি শ্রীলেখা’য়।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







