ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২২:৪৮:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

নিজের জীবনের সাহসিকতার গল্প বললেন তাপসী

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৫ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

এক ব্যক্তির হাতের আঙুল বেঁকিয়ে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। তবে এটা কোনো সিনেমার দৃশ্যে নয়। বাস্তবেই এমনটা করেছিলেন জনপ্রিয় এ অভিনেত্রী। সম্প্রতি জীবনে ঘটে যাওয়া সেই ঘটনার কথাই কারিনা কাপুর খানের রেডিও শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ শেয়ার করলেন তাপসী।

তাপসী বলেন, গুরুপরবের সময় শুরুদ্বারে যেতাম আমরা। এর পাশেই একটি খাবার স্টল ছিল যেখানে বাইরে থেকে আসা দর্শনার্থীদের খাবার দেয়া হত। সেখানে প্রচুর ভিড় থাকত সবসময়। এমনকি ধাক্কাধাক্কি লেগে থাকত।

তিনি আরও বলেন, এর আগেও সেখানে আমার কয়েকটি অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। আমি জানতাম এমন জায়গায় অদ্ভুত কিছু একটা হতে পারে। তাই নিজেকে মানসিকভাবে সেভাবেই প্রস্তুত রেখেছিলাম।

হঠাৎ করেই পেছন থেকে এক ব্যক্তি স্পর্শকাতর জায়গায় স্পর্শ করার চেষ্টা করে। বুঝতে পারলাম ফের একই ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে। সঙ্গে সঙ্গে আমি ওই ব্যক্তির আঙুল ধরে তা মুচকে দেই এবং সেখান থেকে বেরিয়ে আসি।

পর্দার সাহসী এ নায়িকা বাস্তবেও সাহসী। তাই তো বাস্তব জীবনেও অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছেন বলিপাড়ার এ নায়িকা। কখনো রিয়া চক্রবর্তীর পাশে আবার কখনো পায়েল ঘোষের পাশে থেকে সমর্থন জানিয়েছেন সাহসী এ অভিনেত্রী।

-জেডসি