ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৮:৩৬:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

নিভেছে বায়তুল মোকাররমের স্বর্ণের মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৪ পিএম, ১৭ এপ্রিল ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণের মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ এপ্রিল) বেলা ২টা ৫৩ মিনিটে ওই ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্যবসায়ীরা আগুন নিভিয়ে ফেলে।

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তার আগেই আগুন নেভানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না তা জানা যায়নি।

এর আগে এদিনই ঢাকার উত্তরায় বিজিবি মার্কেটে আগুন লাগে। সকাল ১০টা ২৫ মিনিটে ওই আগুন ধরার খবর পাওয়াার পর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

গত কদিন ধরেই রাজধানীর কয়েকটি মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বড় আগুন ছিল বঙ্গবাজার ও নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটের আগুন।

ওই দুই আগুনই লেগেছে বেশ সকালে। এসব আগুনে কোনো প্রাণহানির খবর না মিললেও আর্থিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা।