নিরাপদে রয়েছেন ইউক্রেনের বন্দরে আটকে পড়া ‘মৌ’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ৫ মার্চ ২০২২ শনিবার
ফাইল ছবি
ইউক্রেনে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে থাকা রাজৈরের ক্যাডেট ফারজানা ইসলাম মৌ বর্তমানে নিরাপদে রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
২৩ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। তারপর থেকেই উদ্বেগ আর উৎকন্ঠায় দিন কাটাচ্ছিলেন মৌ এর পরিবারের লোকজন। গত বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে মৌ নিরাপদে আছে এমন সংবাদে তাদের পরিবারে স্বস্তি ফিরে এসেছে। তবে মৌ এখন কোথায় আছেন তা জানাতে পারেননি তার পরিবারের সদস্যরা।
তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলা সদরের ফকরুল ইসলামের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফারজানা ইসলাম মৌ চট্টগ্রাম মেরিন একাডেমিতে ৫৪ তম ব্যাচের শিক্ষার্থী। লেখাপড়া শেষ করে ইন্টার্ন করার জন্য ১ বছর আগে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে বিভিন্ন দেশে অবস্থান করেন। সর্বশেষ তুরস্ক থেকে রওনা হয়ে ২২ ফেব্রুয়ারি জাহাজটি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায়। ২৩ তারিখ থেকে যুদ্ধ শুরু হওয়ায় জাহাজটি বন্দর ত্যাগ করতে পারেনি। এ অবস্থায় ২ মার্চ বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় বরগুনার বেতাগী উপজেলার হাদিসুর নিহত হন। জাহাজে বাংলাদেশি আরও ২৮ জন ছিলেন। এরপর ৩ মার্চ সকালে মৌ নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে বিপদের কথা জানিয়ে নিজেদেরকে নিরাপদে নিয়ে যাওয়ার আকুতি জানান। তারপর রাতে একটি বোট এসে তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়েছে।
মৌ এর বড় ভাই ফাহাদ মাহামুদ লিমন বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আতঙ্কে ছিলাম। ঠিকমত ছোট বোনের সাথে যোগাযোগও করতে পারি নাই। বৃহস্পতিবার রাতে ছোট বোনের সঙ্গে কথা হয়েছে। সে নিরাপদে আছে। তবে কোথায় কি অবস্থায় আছে তা জানিনা।
মৌ এর মা মাহামুদা বিউটি বলেন, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে মেয়ের চিন্তায় ঠিকমত ঘুমাতে পর্যন্ত পারিনি। বৃহস্পতিবার রাতে মৌ এর সাথে কথা হয়েছে। সে নিরাপদে আছে। আল্লাহর কাছে প্রার্থণা করি আমার মৌ যেন নিরাপদে দেশে ফিরে আসতে পারে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা




