নির্বাচনী প্রচারণা করতে গিয়ে আহত মিমি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ২৮ মার্চ ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
মমতা ব্যানার্জির দল সিপিএমের (তৃণমূল কংগ্রেস) হয়ে নির্বাচিত সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। পশ্চিমবঙ্গে চলছে নির্বাচন। সেখানে দলীয় প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে ভোট চাইছেন মিমি। সেই প্রার্থীর জন্যই প্রচারে বেরিয়ে আহত হয়েছেন। জানা গেছে, ডান পায়ে আঘাত পেয়েছেন মিমি।
২৬ মার্চ পশ্চিমবঙ্গের হুগলির পুরশুড়ায় গাড়িতে করে প্রচারে যান এ নায়িকা। এ সময় মিমির পায়ে একটি মাইকের মেশিন পড়ে যায়। আর এতে কিছুটা আঘাত পান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে আঘাত তেমন গুরুতর কিছু নয়। তবুও প্রার্থীর সমর্থনে মিমির এই পরিশ্রম ও ভোগান্তি দলে তার গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।
জানা গেছে, শুক্রবার দুপুরে পুরশুড়ার কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে প্রচার করতে চিলাডিঙ্গি এলাকায় যান যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মিমি। হেলিকপ্টারে করে চিলাডিঙ্গিতে যেয়ে নিজের গাড়িতে করে ওই এলাকায় প্রচারের কাজ শুরু করেন তিনি।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, চিলাডিঙ্গিতে এসে নিজের গাড়ি ছেড়ে প্রচারের জন্য রাখা একটি হুডখোলা গাড়িতে উঠে বসেন মিমি। সে সময় মিমিকে দেখতে এলাকার মানুষের উপচে পড়া ভিড় হয়। ভিড় ঠেলেই প্রচারের গাড়ির দিকে এগিয়ে যেতে থাকেন মিমি।
আর তখনই হঠাৎ বিপত্তি ঘটে। প্রচারের কাজে ব্যবহৃত মাইকের একটি মেশিন মিমির ডান পায়ের গোড়ালির উপরে এসে পড়ে। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে তার চিকিৎসা শুরু করেন মিমির নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। সেসময় পাশের বাড়ি থেকে বরফ নিয়ে এসে মিমির পায়ে দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও প্রচারণা শুরু করেন এই অভিনেত্রী-সাংসদ।
-জেডসি
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী






