নির্যাতনের শিকার হয়েও ছেলের বিরুদ্ধে অভিযোগ নেই মায়ের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩১ পিএম, ১৩ জুন ২০২২ সোমবার
ফাইল ছবি
ভোলার বোরহানউদ্দিনে গর্ভধারিনী মাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে ছেলে। গত ১১ জুন নির্যাতনের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।
ভিডিওতে দেখা যায় উপজেলায় সাচড়া ইউনিয়নের বাথান বাড়ী গ্রামে ৭৫ বছরের বৃদ্ধ মা বিবি রহিমাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে তারই ছেলে ফজলু চৌকিদার।
ঘটনার সূত্র ধরে রোববার বিকেলে পুলিশ ওই বাড়িতে গেলে, ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে সাফ জানিয়ে দেন বৃদ্ধ ওই মা।
তথ্য সূত্রে জানা গেছে, গত ৪ জুন উপজেলার সাচড়া ইউনিয়নের বাথান বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার ৬ দিন পর গত ১০ জুন সন্ধ্যায় নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই ঘটনার ভিডিও ধারণ করেন পাশের ঘরের কামাল নামে এক যুবক। এবং ইমরুল হাসান নামে এক ব্যাক্তির ফেসবুক আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয়। ভিডিও দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানায় সকলে। একই সাথে তারা ওই পাষন্ড ছেলের বিচার দাবি করেন।
ওই এলাকার মোহাম্মাদ আলী ও ফাতেমা বেগমসহ বৃদ্ধা বিবি রহিমার একাধিক প্রতিবেশী জানায়, গত ৪ জুন সকালে রহিমার একমাত্র ছেলে ফজলুর স্ত্রীর সাথে তার ঝগড়া হয়। এর জেরে তার ছেলে তাকে ঘর থেকে মারধর করতে করতে বাড়ীর উঠানে নিয়ে আসে। এবং গলায় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। উঠে দাঁড়ালে পূনরায় গলা ধাক্কা দিতে দিতে বাড়ি থেকে বের করে দেয়।
প্রতিবেশীরা আরও জানায়, প্রায় সময়ই তার ছেলে তাকে এভাবে মারধর করেন। প্রতিবেশীরা প্রতিবাদ করলে তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় ফজলু। এমনকি প্রতিবেশীদের মামলার হুমকি দেয় সে।
এদিকে নির্যাতনের ভিডিওটি প্রশাসনের নজরে আসলে গত শনিবার সকালে ঘটনাটি জানার জন্য ওই বাড়িতে বোরহানউদ্দিন থানার দুই পুলিশ সদস্য যায়। এসময় ঘটনার কথা স্বীকার করে বৃদ্ধা রহিমা বলেন, ‘ও আমার একমাত্র ছেলে। ওর বাবা ৭ বছর পূর্বে মারা গেছে। আমি ছেলেটার খেয়েই বেঁচে আছি। সে আমাকে মারছে, আবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিছে। তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই’ ।
এদিকে ঘটনার পর বৃদ্ধার ছেলে ফজলু তার কর্মস্থল ঢাকায় চলে যাওয়ায় তাকে পাওয়া যায়নি।
ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাহিদুল হাসান জামাল বলেন, ‘ফজলু চৌকিদার আগে থেকেই এমন বেপরোয়া। আমি মেম্বার থাকা অবস্থায় আরও কয়েকবার এমন ঘটনার বিচার করেছি’।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন ফকির জানান, ওই বৃদ্ধার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বৃদ্ধার কোনো অভিযোগ না থাকায় তার ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় যায়নি।
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন
- নির্বাচিত হলে ৫ বছর আপনাদের পাহারা দেব: রুমিন ফারহানা
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ভোটের দিন মেট্রোরেল চলবে
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি





