ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২:৪৯:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

নির্যাতিত নারীদের নিয়ে বুবলীর সচেতনতামূলক বার্তা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নির্যাতিত নারীদের সচেতন করতে পোস্ট দিলেন চিত্রনায়িকা বুবলী। ফেসবুকে একটি সচেতনতামূলক বার্তা তুলে ধরেন তিনি।

এই অভিনেত্রী লিখেন, স্বামীর নির্যাতন থেকে শুরু করে পথে-ঘাটে যেকোনো অপ্রীতিকর ঘটনায় নারী নিজেকে অনিরাপদ মনে করলে পাশে পাবেন পুলিশের কুইক রেসপন্স টিমকে (কিউআরটি)। দিন-রাত যেকোনো সময় এ দলকে পাশে পেতে ফোন করতে হবে ০১৩২০০৪২০৫৫ নম্বরে (হটলাইন)। তবে প্রচারের অভাবে এখন পর্যন্ত আশানুরূপ ফোন পাচ্ছে না।

পোস্টটি করার পর নেটিজেনরা মন্তব্য করে সাধুবাদ জানিয়েছেন বুবলীকে। হিমু নামে একজন লিখেছেন—‘ধন্যবাদ, এরকম একটা নিউজ জানানোর জন্যে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বুবলী নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ‘নীল চোখ’ নামের নতুন এ সিনেমা পরিচালনা করবেন নাট্যনির্মাতা আসিফ ইকবাল জুয়েল। শাপলা মিডিয়ার ব্যানারে এই সিনেমা প্রযোজনা করেছেন সেলিম খান। এতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন নিরব।

-জেডসি