ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৬:০৪:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

নুসরাত ফারিয়ার ফরাসি পণ্য বয়কট

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে বিদ্রূপ করে কার্টুন প্রকাশ ও এ ঘটনায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলামবিদ্বেষী মন্তব্যের জেরে উত্তাল মুসলিমবিশ্ব। দেশে দেশে ফরাসি পণ্য বয়কটের হিড়িক চলছে। বাংলাদেশের দেখা যাচ্ছে একই চিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স প্রোডাক্ট ট্রেন্ডিং চলছে।

সেই পথ অনুসরণ করে এবার ফরাসি পণ্য বয়কটের ঘোষণা দিলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শুধু বয়কটই করেনি, নিজের ব্যবহৃত ফ্রান্সের তৈরি বিলাসবহুল কারটায়ার ঘড়িটিকেও ফেলে দিলেন।

আজ শনিবার (৩১ অক্টোবর) ভোরের দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নুসরাত ফারিয়ে লিখেছেন, আমি আমার কারটায়ার ঘড়িটি ফেলে দিয়েছি। হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স প্রোডাক্ট।

নুসরাতের এই পোস্টের পর থেকে গত ৯ ঘণ্টায় ১৮ হাজারের বেশি লাইক জমা পড়েছে। কমেন্ট বক্সে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা। অনেকের কাছে প্রশংসিত হচ্ছে বিষয়টি।

প্রসঙ্গত, দুই বাংলায় নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন নুসরাত ফারিয়া। শুরুতে মডেলিং ও উপস্থাপনা দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন নুসরাত ফারিয়ার। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু হয় ঢাকাই মডেল-উপস্থাপক নুসরাত ফারিয়ার। এরপর একে একে ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘হিরো ৪২০” ও ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

-জেডসি