নুসরাতের বিয়ের আমন্ত্রণপত্র ফাঁস
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩০ পিএম, ১৭ জুন ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
বিনোদন ডেস্ক: টালিউডে এই মুহূর্তে চলছে নুসরাত ঝড়। জনপ্রিয় এই অভিনেত্রীর বিয়ে নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে চলছে তুমুল আলোচনা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের জন্যে তুরস্কের বোদরুমে পৌঁছেছেন তিনি।
আগামী ১৯ জুন তুরস্কের বোদরুমে বিয়ে করছেন নুসরাত জাহান ও নিখিল জৈন। তবে ভক্তরা মুখ উঁচিয়ে আছেন বিয়ের আয়োজন দেখার জন্যে। কী পরবেন নুসরাত, মেনুতে কী কী থাকবে, সানাই, রোশনাই, গয়নাগাটি-পোশাকের বাহার কেমন হবে, তা নিয়ে ভক্তদের মনে কল্পনার শেষ নেই।
এবার শত কল্পনার মধ্যে ফাঁস হলো নিখিল-নুসরাতের রিসেপশনের আমন্ত্রণপত্রের ছবি। নুসরাতের বিয়ের আমন্ত্রণপত্রেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। ডিজাইন করেছেন মুম্বাইয়ের এক শিল্পী। নুসরাতের হবু বর নিখিল পেশায় বস্ত্র ব্যবসায়ী। আর সেই কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে এই বিশেষ কার্ড। গোল আকৃতির সেলাই করা উডেন ফ্রেম। তার মাঝেই হবু দম্পতির নাম দিয়ে লেখা বার্তা। ভিন্ন রঙের সুতো দিয়ে সেলাই করা ফুলের মাঝেই আমন্ত্রণপত্রে ফুটে উঠেছে নিখিল-নুসরাতের ছবি। সেই কার্ডের একটি পাতা প্রকাশ্যে এসেছে। তাদের রিসেপশনের তারিখ ৪ জুলাই। সময় সন্ধ্যা সাড়ে ৬টা। কলকাতায় আইটিসি রয়্যাল বেঙ্গলে হবে রিসেপশনের অনুষ্ঠান। দু’জনেই সাজবেন ডিজাইনার সব্যসাচীর পোশাকে।
গেল শনিবার ‘ফাদারস ডে’র আগে বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। গায়ে হলুদের আসরে বাবাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মনুষ্যত্ব তোমার কাছ থেকে শিখেছি। আমার আনন্দের জন্য সব দায়িত্ব নিয়েছ। তোমার মতাদর্শকে কখনও অসম্মান করব না। তোমাকে ভালোবাসি বাবা। আমি চাই সব মেয়েরাই তোমার মতো বাবাকে যেন পায়। হ্যাপি ফাদার্স ডে।’
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







