নুসরাতের বিয়ের খুঁটিনাটি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৯ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
আর মাত্র পাঁচ দিন। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কলকাতার খ্যাতিমান নায়িকা নুসরাত জাহান। নবনির্বাচিত সাংসদ নুসরাত জাহানের বাড়িতে ব্যস্ততা তুঙ্গে। ১৯ জুন ইস্তানবুলে প্রেমিক নিখিল জৈনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী। কী কী হতে চলেছে এই বিয়েতে? হনিমুনে কোথায় যেতে পারেন নবদম্পতি? আসুন জেনে নিই খুঁটিনাটি বিষয়গুলো।
তুরস্কের বোদরুমে বিয়ে করছেন নুসরাত জাহান এবং নিখিল জৈন। হবু বর-কনে সেখানে যাচ্ছেন ১৫ জুন রাতে।বিয়েতে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার লেহঙ্গা পরবেন টলিউড অভিনেত্রী। নিখিলও পরবেন সব্যসাচীর পোশাক।বিয়ের আগে নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে তুরস্কের বোদরুমে। ১৭ তারিখে ইয়ট পার্টি হওয়ার কথা।১৮ তারিখে হবে মেহেন্দি ও সঙ্গীত। বিয়ের দিন সকালে গায়ে হলুদের অনুষ্ঠানও রয়েছে। আপ্যায়নের ব্যবস্থা থাকবে অতিথিদের ঘরগুলিতে।
থিম অনুযায়ী বিয়ের নানা অনুষ্ঠানের পোশাক বেছেছেন নায়িকা। ইয়ট পার্টিতে থাকবে সামার ফাঙ্ক।নায়িকার মেহেন্দির থিম বোহেমিয়ান। সেখানেও মানানসই ডিজ়াইনার পোশাক পরার কথা নুসরাতের।
সঙ্গীতের জন্য ইন্দো-ওয়ের্স্টান পোশাক বেছেছেন নুসরাত। মনে করা হচ্ছে, বিয়ের দিন সকালে গায়ে হলুদে উজ্জ্বল হলুদ রঙের পোশাক পরতে চলেছেন নায়িকা।
বিয়ের পরে রিসেপশনের অনুষ্ঠান। রাতের পার্টিতে নায়িকা সম্ভবত আবার ফিরে যাবেন ওয়েস্টার্ন গ্ল্যামারাস পোশাকে।এতেই শেষ নয়, ২০ জুন হবে হোয়াইট ওয়েডিং। হোয়াইট ওয়েডিংয়ের জন্য নুসরাত বেছেছেন মিন্ট গ্রিন এবং সাদার মিশেলে ড্রেস।
বিয়ের দিন মেনুতে থাকছে স্থানীয় কুইজ়িন এবং ভারতীয় খাবার। শোনা যাচ্ছে, বিয়ের পরে ইউরোপের কোনো জায়গায় মধুচন্দ্রিমায় যাবেন নবদম্পতি।
২৫ জুন সংসদে নুসরাতের প্রথম দিন। তারপরই রেজিস্ট্রি বিয়ে করার কথা তাদের।কলকাতায় ৪ জুলাই রিসেপশন হবে একটি পাঁচতারা হোটেলে। সেখানে টলিউডের তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের অনেকের উপস্থিত থাকার কথা।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







