নেইমারকে নিয়েই বিশ্বকাপ অভিযানে ব্রাজিল
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
গত কয়েক মাস ধরে চলা অনিশ্চয়তার অবসান হলো অবশেষে। দীর্ঘ প্রতিক্ষার অবসান হলো নেইমারের। নিজেদের ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরারকে নিয়েই উত্তর আমেরিকায় বিশ্বকাপ খেলতে যাচ্ছে ব্রাজিল।
হেক্সা জয়ের অভিযানে জন্য বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে ২৬ সদস্যের দল ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
এই দলে নেইমার থাকবেন কিনা নেটাই ছিল সবচেয়ে কৌতুহলের বিষয়। কোচ তার নাম ঘোষণা করতেই উচ্ছ্বাস কয়েকগুণ বেড়ে যায় উপস্থিত দর্শকদের। ব্রাজিলজুড়েই শুরু হয় উৎসব।
২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলে থাকার সময়ই গুরুতর চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে যান নেইমার। এরপর একের পর এক চোট আঘাত হানে তার শরীর। হারিয়ে ফেলেন ফর্ম। সেভাবে আসলে মাঠে নামারই সুযোগ হয়নি দীর্ঘদিন।
চোটের সঙ্গে লড়াই শেষে আড়াই বছরের বেশি সময় পর জাতীয় দলে ডাক পেলেন দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ৭৯টি গোল করা এই তারকা ফরোয়ার্ড।
দলে চমক আছে আরও একটি। বিশ্বকাপে সেলেসাও দলে জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সী এন্দ্রিক। আক্রমণভাগে আরও আছেন গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইস এইহিকে, মাথেউস কুইয়া, রাফিনিয়া, রায়ান ও ভিনিসিউস জুনিয়র।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে ব্রাজিলের। ‘সি’ গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক







