নেতানিয়াহুর সঙ্গে ‘শতভাগ’ একমত নন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের পশ্চিম তীর ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে শতভাগ একমত নন তিনি। তবে তার প্রত্যাশা, আলোচনার ভিত্তিতে শেষ পর্যন্ত এ বিষয়ে একটি ঐকমত্যে পৌঁছাতে পারবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
গত সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাম্পের ব্যক্তিগত মালিকানাধীন প্রাসাদ মার-আ-লাগোতে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত পরিকল্পনা অনুসারে যে যুদ্ধবিরতি চলছে— সেটির দ্বিতীয় পর্যায়ে উত্তরণ সংক্রান্ত বিভিন্ন ইস্যু ছিল বৈঠকের প্রধান বিষয়বস্তু।
বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে চলমান সহিংসতার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘বৈঠকের দীর্ঘ সময়জুড়ে আমরা পশ্চিম তীর নিয়ে আলোচনা করেছি। এ ইস্যুতে বিস্তৃত আলোচনা হয়েছে এবং আমি এটা বলব না যে যুক্তরাষ্ট্র পশ্চিম তীর ইস্যুতে ইসরায়েলের সঙ্গে শতভাগ একমত। কিন্তু আমার মনে হয় শেষ পর্যন্ত একটা ঐকমত্যে আমরা পৌঁছাতে পারব।’
‘যথাসময়ে আমরা এ ব্যাপারে ঘোষণা দেবো, তবে নেতানিয়াহুকে অবশ্যই সঠিক কাজটি করতে হবে এবং তিনি তা করবেন।’
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পরের দিন ৮ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। টানা দু’ বছর অভিযান চালানোর পর ২০২৫ সালের ১০ অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা মেনে নিয়ে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে আইডিএফ এবং হামাস।
গাজায় অভিযান চলার সময় পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নির্যাতন-নিপীড়ন চালায় ইসরায়েলি পুলিশ ও বসতি স্থাপনকারীরা, যা এখনও চলছে। ফিলিস্তিনের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত সেটলার ও পুলিশের সহিংসতায় নিহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ১০৩ জন এবং আহত হয়েছেন প্রায় ১১ হাজার জন। এর বাইরে গ্রেপ্তার হয়ে কারা অন্তরীণ আছেন প্রায় ২১ হাজার ফিলিস্তিনি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











