নেপালকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৬ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে পর্দা উঠেছে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের। উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে আসরে শুভসূচনা করেছে বাংলাদেশের মেয়েরা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) ম্যাচের শুরু থেকে আধিপত্য বজায় রেখে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের পাঁচ মিনিটেই এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। স্বপ্না রানির ফ্রি-কিক গোলরক্ষক ঝাঁপিয়ে রক্ষা করেন। নেপালের গোলরক্ষক সুজাতাতামাংয়ের হাতে লেগে দিক বদলে বারে প্রতিহত হয়। ফিরতি বলে মুনকি আক্তার বল জালে জড়াতে চেষ্টা করলেও তার শট ডিফেন্ডাররা আটকে দেন।
দুই মিনিট বাদেই আবারও আক্রমণ শানায় বাংলাদেশ। বল নিয়ে বক্সে ঢুকে পড়েন মুনকি আক্তার। তবে নেপালের গোলরক্ষক এগিয়ে এসে তাকে থামান। ম্যাচের ১৪ মিনিটে বক্সের মধ্যে বল পান পূজা দাস। তার মাটি কামড়ানো শট অল্পের জন্য পোষ্ট ঘেঁষে বেড়িয়ে গেলে এগিয়ে যাওয়া হয়নি বাংলাদেশের। ১৮ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া পূজার বা পায়ের শট ক্রসবার ঘেষে বেড়িয়ে যায়।
বাংলাদেশকে ম্যাচের প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট পর্যন্ত । সাগরিকার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বক্সের অনেক বাইরে থেকে সরাসরি বল পেয়ে বাংলাদেশের একজনের হেড পাস পান সাগরিকা। এরপর তিনি বল জালে জড়ান।
এরপর তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে লাল-সবুজের মেয়েরা। ইতি খাতুনের ক্রস মুনকি আক্তার বক্সের একটু ভেতরে পেয়ে গোলরক্ষকের ওপর দিয়ে বল জালে পাঠান। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোলে শোধ করতে মরিয়া হয়ে ওঠে নেপাল। ৫২ মিনিটেই এক গোল শোধ করে ম্যাচে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় নেপাল। সুকরিয়া মিয়ার গোলে ব্যবধান কমায় নেপাল। তবে ৫৬ মিনিটে সাগরিকার গোলে লিপ নেয় বাংলাদেশ।
ম্যাচের বাকি সময় চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি নেপাল। বিপরীতে ব্যবধানও বাড়াতে পারেনি স্বাগতিকরা। শেষ ৩-১ গোলের ব্যবধানে নিয়ে মাঠ ছাড়ে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











