নেপালে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২২ পিএম, ১১ জুলাই ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
নেপালের একটি পর্যটকবাহী হেলিকপ্টার এভারেস্ট পর্বতমালার কাছাকাছি অবস্থিত লিক্ষু নামের জায়গায় বিধ্বস্ত হয়েছে। এতে ৬ যাত্রী নিহত হয়েছেন। উড্ডয়নের অল্প সময় পরেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১১ জুলাই) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বেসরকারি প্রতিষ্ঠান ‘মানাং এয়ার’র হেলিকপ্টারটি লুকলা থেকে রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করেছিল। স্থানীয় সময় ১০টা ৪ মিনিটে উড্ডয়নের প্রায় ১০ মিনিটের মাথায় হেলিকপ্টারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভুল এএফপিকে বলেন, দুর্ঘটনাস্থলে ৬ জনের মরদেহ পাওয়া গেছে। এর মধ্যে পাঁচজন মেক্সিকোর নাগরিক এবং একজন নেপালি পাইলট রয়েছেন। এ ঘটনার তদন্তে একটি সরকারি কমিটি গঠন করা হবে।
মানাং এয়ারের মুখপাত্র রাজু নিউপান বলেন, ভালো আবহাওয়ার মধ্যেই হেলিকপ্টারটি টেক অফ করে। আবহাওয়া একেবারেই খারাপ ছিল না। হেলিকপ্টারটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন চেত বাহাদুর গুরুং। আমরা এখনই বলতে পারছি না কেন এটি বিধ্বস্ত হলো। তদন্ত করে কারণ জানতে হবে।
উল্লেখ্য, গত ৬ মাস আগে নেপালের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় ৭২ যাত্রীর সবাই প্রাণ হারিয়েছিলেন।
এই পার্বত্য দেশটির প্রত্যন্ত অঞ্চলে বেশ কিছু জটিল রানওয়ে আছে, যেখানে উড়োজাহাজ বা হেলিকপ্টার চালানো বেশ দুরুহ। সেরা বৈমানিকরাও পর্বতের চূড়া ও বৈরি আবহাওয়া পেরিয়ে ফ্লাইট পরিচালনা করতে হিমশিম খান।
নেপালের উড্ডয়ন খাতের অন্যান্য সমস্যার মধ্যে আছে বৈমানিকদের প্রশিক্ষণ ও উড়োজাহাজের রক্ষণাবেক্ষণের অভাব। নিরাপত্তার অভাবকে কারণ দেখিয়ে ইউরোপীয় ইউনিয়ন সব নেপালি উড্ডয়ন সংস্থাকে সদস্য দেশগুলোতে ফ্লাইট পরিচালনা করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






