নেশা সমস্যার সমাধান নয়, নতুন সমস্যার কারণ: পূজা ভাট
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৬ পিএম, ২৭ অক্টোবর ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
বাবা মহেশ ভাটের হাত ধরেই নায়িকা হিসেবে বলিউডে পা রাখেন নব্বই দশকের জনপ্রিয় বলিউড নায়িকা পূজা ভাট। তবে গত এক দশক ধরে সাফল্যের সঙ্গে করছেন প্রযোজনা।
সম্প্রতি এক টুইটে পূজা ফাঁস করলেন ব্যক্তিগত জীবনের এক অজানা গল্প। জানালেন, হতাশার কবলে পড়ে অনেক বছর নেশায় ডুব দিয়েছিলেন। এরপর স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।
তিনি বলেন, আমিও আপনাদের মতো যন্ত্রণা সয়েছি। আঘাতের ধাক্কায় পড়েছি, ভেঙে পড়েছি। কষ্ট ভুলতে নেশা হাত তুলেছি। প্রথমে আমি মদ খেতাম। পরে মদ আমাকে খেয়েছে। টলোমলো পায়ে অনেকবার বেপথু হয়েছি, পড়েছি। এরপর নেশাকে ইতি টেনে গত দুই বছর ১০ মাস ধরে আমি আবার আপনাদের সেই আগের পূজা ভাট।
পূজা আরো বলেন, বাবা মহেশ ভাটের ছবি ‘সড়ক টু’তে আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করছি। খোলা হাওয়ায়, নীল আকাশের নিচে বুক ভরে শ্বাস নিচ্ছি। আমি পারছি। আপনারা পারবেন না!
পূজা ভাটের ক্যারিয়ারের প্রথম ছবি ‘ড্যাডি’। এরপর সড়ক, দিল হ্যায় কে মানতা নেহি, স্যার’র মতো একগুচ্ছ হিট ছবি উপহার দেন। আচমকাই নেশার কবলে পড়ে সবকিছু এলোমেলো হয়ে যায়। সেই ধাক্কা সামলে বহু বছর পরে আবার বাবার ছবিতেই প্রত্যাবর্তন।
প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে পূজা লেখেন, জীবন আমাকে কম পোড়ায়নি। এরপরেও আমি যদি পোড়া কাঠ না হয়ে পুড়ে পুড়ে সোনা হতে পারি, আপনারাও পারবেন। একজন মেয়ে হয়ে যদি আমি নেশাকে দূরে রাখতে পারি, তাহলে আপনারাও পারবেন। নেশা কোনো সমস্যার সমাধান নয়। নতুন সমস্যার কারণ।
এদিকে ক্যারিয়ারের প্রথম থেকেই ঠোঁটকাটা স্বভাবী পূজা এখনো একই রকম। কিছুদিন আগে বলিউড তারকাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাক্ষাৎ করেন। তখন মহাত্মা গান্ধীর এক বাণী নিয়ে পূজা বলেন, আমার এই ধরনের সরকারের প্রতি কোনো আগ্রহ নেই, সম্মানও নেই, যে অনৈতিক পথে হেঁটে নিজের অন্যায় ঢাকে।
উল্লেখ্য, ক্যারিয়ারে মহেশ ভাটের পরিচালনায় পূজার অন্যতম সফল ছবি ‘সড়ক’। ১৯৯১ সালে মুক্তি পাওয়া ছবিটির নায়ক ছিলেন সঞ্জয় দত্ত। ওই ছবির সিক্যুয়ালে পূজা ভাটের সঙ্গে অভিনয় করছেন আলিয়া ভাট ও আদিত্য রায় কাপুর। ছবিটি ২০২০ সালের ১০ জুলাই মুক্তি পাবে।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








