নোবেল পুরস্কার নিতে পারছেন না মারিয়া মাচাদো
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার
ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো
ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো নোবেলে শান্তি পুরস্কার পেলেও তা নিতে পারছেন না। কারণ নোবেল নিতে নরওয়ের উদ্দেশে দেশ ছাড়লে তাকে ‘পলাতক’ বলে বিবেচনা করা হবে। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছেন ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব।
মাচাদো বলেন, আগামী ১০ ডিসেম্বর শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণের জন্য নরওয়ের অসলোতে যেতে চান। বর্তমানে তিনি ভেনেজুয়েলায় আত্মগোপনে আছেন। তবে অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব বলেন, মাচাদোর বিরুদ্ধে একাধিক ফৌজদারি অপরাধের তদন্ত চলমান থাকায় তিনি ভেনেজুয়েলার বাইরে গেলে পলাতক হিসাবে গণ্য হবেন।
তারেক উইলিয়াম আরও বলেন, মাচাদোর বিরুদ্ধে ষড়যন্ত্র, বিদ্বেষ উসকে দেওয়া এবং সন্ত্রাসবাদমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনকে সমর্থন দেওয়ার কারণেও মাচাদোর বিরুদ্ধে তদন্ত চলছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারিবীয় অঞ্চলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করেছেন। মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্র দাবি করছে। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর অভিযোগ, তার নেতৃত্বাধীন বামপন্থি সরকারকে উৎখাত করাটাই ট্রাম্পের এ পদক্ষেপের মূল লক্ষ্য। নিকোলা মাদুরো ওই অঞ্চলে মাদকচক্রের নেতৃত্ব দিচ্ছেন বলে ওয়াশিংটনের করা দাবির প্রতিও সমর্থন জানিয়েছেন মাচাদো।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






