নোবেলজয়ী সাহিত্যিক টনি মরিসন আর নেই
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
নোবেল পুরস্কারজয়ী মার্কিন সাহিত্যিক টনি মরিসন আর নেই। ৮৮ বছর বয়সী এ লেখক সোমবার রাতে নিউইয়র্কের একটি মেডিকেল সেন্টারে মারা গেছেন বলে তার প্রকাশক আলফ্রেড এ নফ নিশ্চিত করেছেন। এ সাহিত্যিকের জীবনাবসানের খবর জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অল্প কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েন টনি মরিসন। ১১টি উপন্যাসের এ লেখক ১৯৯৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। ১৯৭০ সালে প্রথম উপন্যাস ‘দ্য ব্লুয়েস্ট আই’ প্রকাশিত হয়।
প্রখ্যাত এ মার্কিন সাহিত্যিক ১৯৮৭ সালে প্রকাশিত তার বিখ্যাত উপন্যাস ‘বিলাভড’-এর জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। ব্যাপক জনপ্রিয় এ উপন্যাসটি অবলম্বনে ১৯৯৮ সালে একটি চলচ্চিত্রও নির্মিত হয়। তাতে অভিনয় করেন বিখ্যাত মার্কিন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে। তার লেখা বিখ্যাত উপন্যাসের মধ্যে আরও রয়েছে ‘সুলা’ (১৯৭৩) ও ‘সং অব সলোমন’ (১৯৭৭)। ১৯৯৬ সালে তিনি যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল বুক ফাউন্ডেশনস’ মেডেল পান। এ ছাড়া ২০১২ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেন। টনি মরিসনের আসল নাম ক্লো আর্দেলিয়া উফোর্ড।
১৯৩১ সালের ১৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন তিনি। তিনি একজন ঔপন্যাসিক ও সম্পাদক। এ ছাড়া প্রিন্সটন ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস তিনি। মহাকাব্যিক বিষয়বস্তু, প্রাণবন্ত সংলাপ এবং চরিত্রগুলোর বিস্তারিত বর্ণনার কারণে তার উপন্যাসগুলো পাঠকপ্রিয়তা পেয়েছে। টনি মরিসন একবার বলেছিলেন, আমাদের মৃত্যু হবে। এটাই হয়তো জীবনের অর্থ। কিন্তু আমরা ভাষা চর্চা করি। সেটার মাধ্যমেই হয়তো আমরা আমাদের জীবনকে পরিমাপ করি।
-জেডসি
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী

