নোয়াখালীতে বিষপানে মা-মেয়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৭ এএম, ১৫ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে পারিবারিক বিরোধের জের ধরে ৬ বছর বয়সী কন্যা সন্তান নিয়ে বিষপান করেছেন এক গৃহবধূ। বিষপানের ঘটনায় সাজেদা আক্তার (২৭) ও জান্নাতুল মাওয়া (৬) দুজনই মারা গেছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল মাওয়াকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য সাজেদা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
নিহত জান্নাতুল মাওয়া ২নং ওয়ার্ড পূর্ব নরসিংহপুর গ্রামের সিরাজ ইঞ্জিনিয়ার বাড়ির গোলাম কুদ্দুসের মেয়ে এবং সাজেদা আক্তার কুদ্দুসের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১২বছর আগে কুদ্দুসের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় কোম্পানীগঞ্জের সাজেদা আক্তারের। নূর হোসেন জিহাদ (১০) ও জান্নাতুল মাওয়ার (৬) বাবা কুদ্দুস গত ১০দিন আগে ওমান থেকে দেশে আসেন। বুধবার রাতে পারিবারিক বিষয় নিয়ে জিহাদকে মারধর করে তার বাবা কুদ্দুস। এ নিয়ে সাজেদার সাথে বাকবির্তক হয় কুদ্দুসের। এ ঘটনার জের ধরে রাতে তাদের মধ্যে একাধিকবার ঝগড়া হয়।
গোলাম কুদ্দুসের ভাই গোলাম সারোয়ার বলেন, রাতে ঝগড়া-বিবাধের জেরে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পরিবারের লোকজনের অজান্তে নিজে ও মেয়ে মাওয়াকে কিটনাশক খাওয়ায় সাজেদা। পরে ঘরে থাকা লোকজন বিষয়টি টের পেয়ে তাদের দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাওয়াকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম নেওয়ার পথে মারা যান সাজেদা আক্তার।
তিনি আরও জানান, তিনি মাওয়াকে বিষ খাওয়ানোর সময় ছেলে জিহাদকেও খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু জিহাদ খায়নি।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থল থেকে কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে।
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর




