নোয়াখালীতে আগুনে পুড়ে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৮ পিএম, ১০ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
নোয়াখালীর সেনবাগে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মে) দুপুরে উপজেলার বীজবাগ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামের আহম্মদ আলী বেপারি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- উপজেলার বীজবাগ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামের আহম্মদ আলী বেপারি বাড়ির ইকবাল হোসেনের ছেলে আবদুল্লাহ আল নোমান (৭) ও মেয়ে নুরুন নাহার মাহি (৩)।
সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে বৃষ্টি থাকায় দুই সন্তানকে ঘুম পাড়িয়ে বসতঘর সংলগ্ন চুলায় ভাত রান্না করছিলেন মা গোলাপি বেগম। কিছুক্ষণ পর চুলায় রান্না রেখে পুকুর ঘাটে যান তিনি। পরে পুকুর ঘাট থেকে ফিরে তিনি নিজের বসতঘরে আগুন জ্বলতে দেখেন। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে পুরো ঘর ও ঘরে থাকা দুই শিশু নোমান ও মাহী পুড়ে যায়। খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেন।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও










