নৌকা হারালেন যে নারী তারকারা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪২ পিএম, ২৬ নভেম্বর ২০১৮ সোমবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে সংস্কৃতি অঙ্গনের অনেক তারকা আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু বেশির ভাগ তারকাই মনোনয়ন পাননি। তাদের মধ্যে রয়েছেন, সাবেক-এমপি সারাহ বেগম কবরী, দুই বারের সংরক্ষিত আসনের এমপি তারানা হালিম, জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার, অভিনেত্রী রোকেয়া প্রাচী, তারিন এবং জ্যোতিকা জ্যোতি।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে এমপি নির্বাচিত হন বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা সারাহ বেগম কবরী।
এবার তিনি ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। যদিও ফারুক তার নির্বাচনী এলাকা গাজীপুর-৫ থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। ওই আসনে মনোনয়ন দেয়া হয়েছে শিশু ও মহিলাবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে।
জনপ্রিয় টিভি অভিনেত্রী তারানা হালিম ২০০৯ ও ২০১৪ সালে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে এমপি হিসেবে নির্বাচিত হন। বর্ত মানে তিনি তথ্যপ্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
এবার টাঙ্গাইল-৬ আসন থেকে তারানা মনোনয়নপত্র সংগ্রহ করলেও আওয়ামী লীগ এ আসন থেকে মনোনয়ন দিয়েছে খন্দকার আবদুল বাতেনকে।
ফেনী-৩ থেকে নৌকার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। মনোনয়ন ফরম নেওয়ার আগে এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তার সরব উপস্থিতি ছিল। তার মা পান্না কায়সার সংরক্ষিত আসনে এমপি ছিলেন।
নৌকার মনোনয়নবঞ্চিত হয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচীকে। ২০১৪ সালে সংরক্ষিত নারী আসনের জন্য তিনি মনোনয়ন চেয়েও পাননি। এবার সরাসরি সংসদ নির্বাচনে অংশ নিতে শমীর পাশাপাশি ফেনী-৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনিও।
তবে তারা কেউই মনোনয়ন পাননি। আওয়ামী লীগ সেখানে মনোনয়ন দিয়েছে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থীকে।
মনোনয়ন দৌড়ে এবার দেখা গেছে অভিনয়শিল্পী তারিনকেও। তিনি ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এ আসনে আওয়ামী লীগের সাংসদ ছিলেন শেখ ফজলে নূর তাপস। এবারও মনোনয়ন পেয়েছেন তিনি।
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আসন্ন সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসন থেকে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন। কিন্তু মনোনয়ন পাননি এই অভিনয় শিল্পী। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ নাজিউদ্দিন আহমেদ। মনোনয়ন না পাওয়ায় আফসোস নেই জ্যোতির। নৌকার জয়ের জন্য কাজ করবেন বলে জানান তিনি।
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি







