ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২৩:৩৭:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

নড়াইলে তিন ইউপিতে নৌকার মাঝি নারী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০১ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নড়াইলের কালিয়ায় ১২টি ইউনিয়নের মধ্যে ৩ জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য কালিয়া উপজেলার ১২টি ইউপির নির্বাচন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে উপজেলার ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১২২ জন। দীর্ঘ জল্পনা-কল্পনার পর শুক্রবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে ৩ নারী প্রার্থীসহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

মনোনয়ন প্রাপ্ত তিন নারী হলেন, উপজেলার খাশিয়াল ইউনিয়নে মোসা. হালিমা বেগম, হামিদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান পলি বেগম ও মাউলী ইউনিয়নে রোজী হক।

এছাড়া বাকি ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্তরা হলেন, কলাবাড়িয়ায় তালুকদার রাজিউল হাসান, বাঐসোনায় শাহ মো. ফোরকান মোল্যা, জয়নগরে মুন্সি আনোয়ার হোসেন, পহরডাঙ্গায় নির্মল কুমার মন্ডল, পুরুলিয়ায় এস এম হারুনার রশীদ, চাচুড়ীতে মো. সিরাজুল ইসলাম হিরক, সালামাবাদে এফ এম শামীম আহম্মেদ, ইলয়াছাবাদে মো. ফিরোজ মল্লিক ও বাবরাহাচলা ইউপিতে মো. তারা মিয়া সরদার।