নড়াইলের হাট-বাজারে উঠেছে পাকা লিচু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১৪ মে ২০২৩ রবিবার
ফাইল ছবি।
চলতি মৌসুমে নড়াইলের বিভিন্ন হাট-বাজারে স্থানীয় লিচুর সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম স্বাভাবিক পর্যায়ে রয়েছে। সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলায় লিচুর ফলনও ভালো হয়েছে।লিচুর মৌসুমে দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে।
স্থানীয় ভালো জাতের ১শ’লিচু ১৮০ টাকা ২শ’ টাকা দরে খুচরাভাবে বিক্রি হচ্ছে। পাইকারীভাবে প্রতি হাজার লিচু গড়ে ১৩শ’টাকা থেকে ১৪শ’ টাকা দরে বিক্রি হচ্ছে।ঘূর্ণিঝড় মোখার ভয়ে ইতিমধ্যে প্রায় ৭০-৭৫ ভাগ লিচু পেড়ে ফেলা হয়েছে।
স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার লিচু ঢাকা, চট্টগ্রাম, গোপালগঞ্জ,সাতক্ষীরা, খুলনাসহ বিভিন্ন জেলায় বিক্রির জন্য যাচ্ছে।এবারে বেশিরভাগ গাছে পোকামুক্ত লিচুর উৎপাদন হয়েছে বলে জেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিপু মজুমদার জানিয়েছেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে,প্রতি বছরের ন্যায় এবারও নড়াইল সদর উপজেলার পংকবিলা, লস্করপুর, আউড়িয়া, মাইজপাড়া, গোবরা, বাঁশগ্রাম, উজিরপুর, বিজয়পুরসহ ৩০-৩৫টি গ্রামে লিচুর ভালো ফলন হয়েছে।
এসব গ্রামে প্রায় অর্ধশত লিচু বাগান রয়েছে। প্রতিটি বাগানে ১০টি থেকে ১৫০টি পর্যন্ত লিচু গাছ রয়েছে।লিচু চাষে অনেকেই সফলতা পেয়েছেন। আবার অনেকে স্বাবলম্বী হয়েছেন। এছাড়া জেলার বিভিন্ন গ্রামের বাড়ির আশেপাশে কম-বেশি লিচু গাছ রয়েছে।
সদর উপজেলার পংকবিলা গ্রামের লিচু বেপারি রিপন মোল্যা, স্বপন ও সৌরভ জানান, এবার লিচুর ফলন ভালো। আবার দেশের বিভিন্ন জেলায় এখানকার লিচুর চাহিদাও রয়েছে। তারা এ জেলার লিচু ঢাকা, চট্টগ্রাম, গোপালগঞ্জ, সাতক্ষীরা, খুলনাসহ বিভিন্ন জেলায় বিক্রির জন্য পাঠাচ্ছেন।
লিচু শ্রমিক লস্করপুর গ্রামের বাদশা মোল্যা জানান, ঘূর্ণিঝড়ের ভয়ে আউড়িয়া, লস্করপুর ও পংকবিলা গ্রামের প্রায় ৭৫ ভাগ দেশী আধা পাকা লিচু পেড়ে বিক্রি করা হয়েছে।
পংকবিলা গ্রামের লিচু চাষি কামরুজ্জামান খান তুহিন বলেন, বর্তমান তার ৬ একরের বাগানে ১৬০টির মতো মোজাফফর, চায়না-৩ ও দেশী জাতের লিচু গাছ রয়েছে। বাগানের সব লিচুই ফরমালিনমুক্ত ও বিষমুক্ত। এবার ৭-৮ লাখ পিস লিচু বিক্রির আশা করছেন তিনি। ফলন ভালো হলেও খরার ও প্রাকৃতিক দুূর্যোগের ভয়ে কিছু লিচু পেড়ে ফেলা হচ্ছে।
তবে মোজাফফর ও চায়না জাতের লিচু পাকতে আরও কয়েকদিন সময় লাগবে।মধুমতি ও পদ্মাসেতু চালু হওয়ায় এবার অন্যবারের চেয়ে দ্বিগুণ পরিমাণ লিচু ঢাকা, চট্টগ্রাম,সাভার, গোপালগঞ্জ, ফরিদপুরসহ বিভিন্ন জেলায় বিক্রির জন্য পাঠানো হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, জেলায় এ বছর প্রায় ৬০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে।৫৮০মেট্রিক টন থেকে ৬শ’ মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করা হচ্ছে। এবার ফলনও ভালো হয়েছে।
ঘূর্ণিঝড় মোখার ভয়ে এবং অতিরিক্ত খরার কারণে অনেক চাষি আধা পাকা লিচু পেড়ে ফেলছেন। তাদেরকে অপরিপক্ক লিচু না পাড়তে এবং খরা থেকে ফলন বাঁচাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











