নয়নতারাকে নিয়ে শাহরুখ খানের আবেগঘন টুইট
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বলিউডের ‘জওয়ান’ নায়িকা নয়নতারা বলেছেন, বলিউডে আর কখনও অভিনয় করবেন না তিনি। এবার অভিনেত্রীর রাগ ভাঙাতে আবেগঘন এক টুইট করেছেন বলিউড বাদশা শাহরুখ খান।
গত ৭ সেপ্টেম্বর গোটা বিশ্বে মুক্তি পায় অ্যাটলি পরিচালিত সিনেমা ‘জওয়ান’। মুক্তি পাওয়া এ সিনেমা হলে দেখার পরই রাগে ফেটে পড়েন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, দক্ষিণী তারকা নয়নতারা ‘জওয়ান’ সিনেমা সাইন করতে রাজি তখনই হয়েছিলেন, যখন তাকে জানানো হয় তিনিই এ সিনেমার নায়িকা।
কিন্তু সিনেমা হলে মুক্তি পাওয়া ‘জওয়ান’ দেখার পর নয়নতারা উপলব্ধি করেন, এ সিনেমায় তাকে তেমন গুরুত্ব দেয়া হয়নি। পুরো সিনেমাতেই প্রাধান্য পেয়েছেন দীপিকা পাড়ুকোন। তাই নাকি খেপেছেন অভিনেত্রী। সংবাদমাধ্যমে জানিয়েছেন আর কোনোদিন বলিউডে অভিনয়ও করবেন না তিনি।
এমন খবর নাকি সত্যি নয়। অন্তর্জালে ভুয়া খবর ছড়াচ্ছে নাকি কিছু টুইটার অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেল। এমনটাই দাবি করেছেন নয়নতারা। ওইসব টুইটার অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তও নিয়েছেন অভিনেত্রী।
তা-ই যদি হয়, তবে হঠাৎ কেন নয়নতারাকে কেন্দ্র করে টুইটারে আবেগঘন পোস্ট দিলেন শাহরুখ? পোস্টে ‘জওয়ান’ সিনেমায় নয়নতারা অভিনীত চরিত্র নর্মদাকে উদ্দেশ করে শাহরুখ লিখেছেন, ‘নর্মদার চরিত্রটা আমারও খুব ভালো লেগেছিল। দুর্ভাগ্যবশত, ছবির প্রেক্ষাপট অনুযায়ী ওই চরিত্রে জায়গা কিছুটা কমাতে হয়েছে। যার ফলে স্ক্রিন টাইম কমেছে নর্মদার। তবে চরিত্রটা সত্যিই অসাধারণ ছিল।
হঠাৎ কেন নর্মদা চরিত্র নিয়ে এমন পোস্ট দিলেন শাহরুখ? তবে কি যে গুঞ্জন বলিপাড়ায় উঠেছে তার পুরোটাই সত্যি? নয়নতারা সিনেমা হলে ‘জওয়ান’ সিনেমা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। আর সে ক্ষোভ ভাঙাতেই হঠাৎ এমন পোস্ট দিলেন কিং খান।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










