ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ০:৪৮:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

‘পথচলা ফাউন্ডেশন’ ও ‘পরিবর্তন করি ফাউন্ডেশন’র ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫১ পিএম, ৯ এপ্রিল ২০২২ শনিবার

পরিবর্তন করি ফাউন্ডেশনের সহযোগিতায় এবং পথচলা ফাউন্ডেশন ব্যবস্থাপনায় রাজধানীতে মোহাম্মদ হিজড়া পল্লীতে তৃতীয়লিঙ্গ ও ট্রান্সজেন্ডার নারীসহ দুঃস্থ পরিবারের মধ্যে সম্প্রতি চাল, ডাল, তেল, চিরা, ছোলা ও চিনি বিতরণ করা হয়েছে।

পথচলা ফাউন্ডেশন প্রজেক্ট অ্যাসোসিয়েট কর্মকর্তা বাবুনী এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠার শুরু থেকে পথচলা ফাউন্ডেশন তৃতীয় লিঙ্গ ও লৈঙ্গিক বৈচিত্র্যময় মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। বর্তমান করোনাভাইরাসের প্রভাবে ঢাকাসহ সারা দেশের তৃতীয় লিঙ্গ ও লৈঙ্গিক বৈচিত্র্যময় মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে পথচলা ফাউন্ডেশন ও পরিবর্তন করি ফাউন্ডেশন।

এরই ধারাবাহিকতায় পথচলা ফাউন্ডেশন ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি ও ২ কেজি চিরা করেছে।

তিনি আরও বলেন, পথচলা ফাউন্ডেশনের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন, মূলধারা নিশ্চিতের পাশাপাশি পাহাড়ি অঞ্চলের কর্মহীন ও দুঃস্থদের মধ্যে সহযোগিতার এই ধারাবাহিকতা নিয়মিত অব্যাহত আছে।

পরিবর্তন করি ফাউন্ডেশনের সহযোগিতায় আগেও শীতবস্ত্র বিতরণ করে পথচলা ফাউন্ডেশন।